baraktaranga.com

শিলচর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান, আটক মহিলাসহ দুই পাচারকারী

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১১ মে : শিলচর রেলস্টেশনের ২ নম্বর গেট সংলগ্ন অন্নপূর্ণা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে মাদক সহ এক মহিলা ও যুবককে আটক করে পুলিশ। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ শিলচর রেলস্টেশনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। জানা গেছে, এক মাদক পাচারকারী শিলচর-রাঙ্গিয়া ট্রেনে যাত্রার চেষ্টা করছে—…

Read More

মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন পাথারকান্দির পাঁচ শতাধিক কর্মী-সমর্থক

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১১ মে : অসমের রাজনীতিতে ফের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা রাজ্য। উন্নয়ন, জনসমর্থন এবং সাংগঠনিক শক্তিকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রেও। দলীয় সূত্রে জানা…

Read More

শিলচরের ন্যায্য দাবি, এবার কি মিলবে মন্ত্রিত্ব?

বরাক তরঙ্গ, ১১ মে, সোমবার,অসমের রাজনৈতিক মানচিত্রে শিলচর শুধুমাত্র একটি শহরের নাম নয়; বরং বরাক উপত্যকার প্রাণকেন্দ্র। প্রশাসন, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য— প্রতিটি ক্ষেত্রেই শিলচরের গুরুত্ব অপরিসীম। অথচ এই শহরটি গত চার দশকেরও বেশি সময় ধরে রাজ্য মন্ত্রিসভায় কোনও প্রতিনিধিত্ব না পাওয়া নিঃসন্দেহে এক গভীর রাজনৈতিক বঞ্চনার প্রতীক। ১৯৮৫ সালের পর থেকে শিলচরের কোনও বিধায়ক মন্ত্রী…

Read More

লক্ষীপুরে দলবদল করলেন ২৪ ফুটবলার

বরাক তরঙ্গ, ১১ মে : আসন্ন ফুটবল মরসুমের জন্য লক্ষীপুর ডিএসএ-র আন্তঃজেলা দলবদলে মোট ২৪ জন ফুটবলার দলবদল করেছে। শনিবার দলবদল করেছিল ২ জন, রবিবার দলবদল করেছে মোট ২২ জন। লক্ষীপুর ডিএসএ-র ফুটবল সচিব নবচন্দ্র সিং জানিয়েছেন আসন্ন ফুটবল মরসুম শুরু হতে পারে জুন মাসের মাঝামাঝি সময়ে।

Read More

শিলচরে আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান, ৫০ লক্ষ উদ্ধার সহ আটক চার

বরাক তরঙ্গ, ১১ মে : আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছে শিলচর সদর পুলিশ। রবিবার দাসকলোনি ও আশ্রম রোড এলাকায় একযোগে অভিযান চালিয়ে জুয়ার সঙ্গে জড়িত চার ব্যক্তিকে আটক করা হয়। জানা গেছে, দাসকলোনির উদয়ন কমপ্লেক্স রোড এবং আশ্রম রোড এলাকায় হানা দিয়ে বিপুল পরিমাণ জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত…

Read More

বিমানের ধাক্কায় যুবকের দেহ টুকরো টুকরো, আতঙ্ক

১১ মে : বিমানের ধাক্কায় মৃত্যু ঘটল এক ব্যক্তির। শুধু তা-ই নয়, দুর্ঘটনায় ওই ব্যক্তির দেহ টুকরো টুকরো হয়ে যায় বলেও খবর। এয়ার ট্রাফিক কন্ট্রোল অডিওতে ঘটনার মুহূর্তে পাইলটের কিছু কথা ধরে পড়েছে। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় আমেরিকার Denver International Airport-এ। শুক্রবার রাতে ঘটা দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়,  নিরাপত্তা বলয় ভেদ করে…

Read More

অসম সাহিত্য সভার ‘বিশেষ সাহিত্য সম্মান’ পাচ্ছেন নুমাল মাহাত্তা

বরাক তরঙ্গ, ১০ মে : কাছাড়ের প্রাক্তন ও বর্তমান বঙাইগাঁও জেলার সিনিয়র পুলিশ সুপার তথা বিশিষ্ট লেখক ও গবেষক নুমাল মাহাত্তাকে সাহিত্য ও গবেষণা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘অসম সাহিত্য সভার সভাপতির বিশেষ সাহিত্য সম্মান-২০২৫’ প্রদান করা হচ্ছে। এই সম্মাননার খবরে বঙাইগাঁও সহ সমগ্র রাজ্যের সাহিত্য ও সাংস্কৃতিক মহলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সূত্রের খবর,…

Read More

টিপার দুর্ঘটনায় দুই চালকের মৃত্যু

বরাক তরঙ্গ, ১০ মে : মিজোরামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই টিপার চালক। রবিবার সকালে লংতলাই থেকে মায়ান্মারের উদ্দেশ্যে পণ্যবোঝাই একটি টাটা ৭১২ এসকে টিপার (MZ07-A1792) রওনা দেয়। পথে সিয়াহা জেলার সেরকাওর ও কাউলচাও এলাকার মধ্যবর্তী স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক লালতলানহ্লুয়া (২৪)-এর। তিনি বর্তমানে লংতলাইয়ের…

Read More

যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জন্মজয়ন্তী পালন বৈঠাখাল এমই স্কুলে

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১০ মে : বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে কবিগুরুকে স্মরণ করল পাথারকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত বৈঠাখাল এমই স্কুল। বিদ্যালয় প্রাঙ্গণে কবিগুরুর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং উপস্থিত অতিথিবৃন্দ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেন। পরে সমবেত রবীন্দ্র…

Read More

রবীন্দ্র জয়ন্তী পালন শরীফনগর এলপি স্কুলে

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১০ মে : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১০ মে শনিবার ১১০ নং শরীফনগর এলপি স্কুলে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান। মাল্যদান, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপন করেন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোরম ও…

Read More