মেঘালয়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা, শিলঙে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : অসমের ক্যাব চালক সংস্থার অনির্দিষ্টকালের প্রতিবাদ ও পথ অবরোধের জেরে মেঘালয়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। অসম থেকে পেট্রোল-ডিজেল বহনকারী ট্যাঙ্কার এবং বাণিজ্যিক যানবাহন মেঘালয়ে প্রবেশ করতে না পারায় রাজ্যের বিভিন্ন এলাকায় জ্বালানির ঘাটতি ক্রমেই বাড়ছে।এই পরিস্থিতিতে শুক্রবার রাত থেকেই রাজধানী শিলঙের প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে জ্বালানি সংগ্রহের জন্য…
