baraktaranga.com

প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমিতে বার্ষিক বিজ্ঞান ও কলা প্রদর্শনী

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমিতে উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বার্ষিক বিজ্ঞান ও কলা প্রদর্শনী। শুক্রবার দিনব্যাপী এই আয়োজনে সপ্তম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা তাদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও শৈল্পিক প্রতিভার পরিচয় তুলে ধরে।প্রদর্শনীর উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. বিভাস দেব। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষা চন্দনা দাস, পরিচালনা…

Read More

বিকল্প রেল স্টেশন লাঠিগ্রামে, জেডআরইউসিসির সদস্যকে জানিয়েছেন জিএম

পিএনসি, গুয়াহাটি।বরাক তরঙ্গ, ২১ আগস্ট : শিলচরের বিকল্প রেল স্টেশন হিসেবে দুধপাতিল (নেতাজিনগর)-এ নতুন স্টেশন নির্মাণের কোনও প্রস্তাব নেই। তবে এর পার্শ্ববর্তী লাঠিগ্রামে একটি রেলস্টেশন স্থাপনের প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন দিক থেকে লাঠিগ্রামে স্টেশনটি স্থাপন করা হলে তা বেশি সুবিধাজনক হবে বলে অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স ইউজার্স ফ্যাসিলিটিজ ফেডারেশনের সর্বভারতীয় সভাপতিকে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের…

Read More

মেঘালয়ে সমতলবাসী ও বাঙালিদের উপর নিগ্রহের স্থায়ী সমাধানের দাবি বিডিএফের

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : মেঘালয়ে সমতলবাসী তথা বাঙালিদের উপর বারবার নিগ্রহ ও হিংসাত্মক ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ প্রকাশ করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। সাম্প্রতিক শিলঙের ঘটনার পরিপ্রেক্ষিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বিষয়টিতে হস্তক্ষেপ করে মেঘালয় সরকারের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এক প্রেস বিবৃতিতে বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়…

Read More

গোলাঘাটে কর্তব্যরত সাংবাদিককে বনকর্মীর হেনস্থা, নিন্দা গুয়াহাটি প্রেস ক্লাবের

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : গোলাঘাটে কর্তব্যরত এনকে টিভির সাংবাদিক দেবাশিস সাহাকে দুই বনকর্মীর শারীরিক হেনস্থা ও দুর্ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গুয়াহাটি প্রেস ক্লাব। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে জেলায় বাজেয়াপ্ত হওয়া অতিরিক্ত বোঝাই পাথর-বালি ভর্তি দু’টি ডাম্পার নিয়ে স্থানীয়…

Read More

নুনমাটিতে জল শোধনাগারের কাজ পরিদর্শন মন্ত্রী কৌশিক রায়ের

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : দক্ষিণ-পূর্ব গুয়াহাটি জল সরবরাহ প্রকল্পের অধীনে নুনমাটির চুনশালি বিলপাড়, গণেশনগরে নির্মাণাধীন ৯৮ মিলিয়ন লিটার ক্ষমতাসম্পন্ন জল শোধনাগারের (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) নির্মাণকাজ শুক্রবার পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়। পরিদর্শনকালে প্রকল্পের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। স্থানীয় বাসিন্দাদের নিয়মিত…

Read More

পশ্চিম জয়ন্তিয়া হিলসে সরকারি গাড়িতে আগুন দুষ্কৃতীদের, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া হিলসের মুকিনফাদ মিহমিন্তু গ্রামে শুক্রবার ভোররাতে অজ্ঞাত দুষ্কৃতীদের হাতে একটি সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ১টা ৪০ মিনিটে পরিবহণ দফতরের এক আধিকারিকের ব্যবহারের জন্য বরাদ্দ ML 01 6416 নম্বরের একটি স্করপিও গাড়িতে আগুন ধরিয়ে দেয়…

Read More

দক্ষিণ করিমগঞ্জের মানুষের কণ্ঠস্বর হয়ে বিধানসভায় নতুন অধ্যায়ের সূচনা আমিনুর রশিদ চৌধুরীর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : ভালোবাসা, আস্থা ও প্রত্যাশাকে সঙ্গে নিয়ে অসম বিধানসভায় নতুন দায়িত্বের পথচলা শুরু করলেন দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। বৃহস্পতিবার নবনির্বাচিত ১৬তম অসম বিধানসভার সদস্যদের প্রথম যৌথ উদ্বোধনী অধিবেশনে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন। ঐতিহাসিক এই মুহূর্তে চৌধুরীর বক্তব্যে উঠে আসে দক্ষিণ…

Read More

অসম-মেঘালয় সীমান্তে উত্তেজনা অব্যাহত, আন্তঃরাজ্য ক্যাব চলাচলে দুর্ভোগে পর্যটক ও যাত্রীরা

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : শুক্রবারও অসম-মেঘালয় সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। আন্তঃরাজ্য ক্যাব চলাচলে বিধিনিষেধের জেরে পর্যটক ও নিত্যযাত্রীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে। মেঘালয় ক্যাব অ্যাসোসিয়েশন বন্ধের ডাক দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার মেঘালয়ের কোনও রেজিস্ট্রেশনযুক্ত পর্যটকবাহী গাড়ি চলাচল করবে না। শুধুমাত্র স্থানীয় ট্যাক্সি পরিষেবা চালু থাকবে।দুই রাজ্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ…

Read More

ধলাইয়ের ফ্রেঞ্চনগরে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : ধলাই বিধানসভা এলাকার ফ্রেঞ্চনগর গ্রাম থেকে নিখোঁজ হওয়া স্বপন শর্মা ওরফে মিলনের ঝুলন্ত দেহ শুক্রবার সকালে পাগলাছড়া জঙ্গল থেকে উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল আনুমানিক ৭টা নাগাদ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যান স্বপন। পরিবারের সদস্যরা বিভিন্ন…

Read More

আদালত চত্বরে গুলি, নিহত গ্যাংস্টার

২১ আগস্ট : আদালত চত্বরেই চলল গুলি। গুলিতে নিহত হয়েছে এক গ্যাংস্টার। হরিয়ানার হিসার জেলা আদালতের এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এর জেরে আতঙ্ক ছড়ায় আইনজীবী এবং অন্যদের মধ্যে। এই গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার হরিয়ানার হিসার আদালত চত্বরে দিনের আলোয় গুলি করে হত্যা করা হয় গ্যাংস্টার…

Read More