baraktaranga.com

১০ দিনে তৃতীয়বার দাম বাড়ল জ্বালানির

২৩ মে : ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। আজ নতুন করে পেট্রোলে লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলে লিটার প্রতি ৯১ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। শনিবার, ২৩ মে থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। এই নিয়ে বিগত ১০ দিনে তৃতীয়বার দাম বাড়ল জ্বালানির। অয়েল মার্কেটিং সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ৮৭ পয়সা ও ৯১…

Read More

শিলচরের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ‘ইয়াসি’র স্মারকলিপি

বরাক তরঙ্গ, ২৩ মে : শিলচর শহরের ভয়াবহ ও বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে ই-মেলের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন ‘ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস’ (ইয়াসি)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আসামের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরের প্রায় সমস্ত অভ্যন্তরীণ সংযোগকারী রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। বিশেষ করে কাছাড় কলেজ পয়েন্ট…

Read More

বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

বরাক তরঙ্গ, ২৩ মে : রাজ্যে ফের বন্য হাতির আক্রমণে প্রাণ গেল আরও একজনের। ২৭ বছর বয়সী যুবক রিজয় দে-র করুণ মৃত্যু ঘটল। তামুলপুর জেলার কাউলির পূর্ব চন্দ্রনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানা গেছে, শুক্রবার গভীর রাতে একটি বন্যহস্তীর মুখোমুখি হন রিজয় দে। সেই সময় হাতিটি আচমকা আক্রমণ চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত…

Read More

গাছে ধাক্কা নৈশ বাসের, নিহত ১, আহত প্রায় ১৩

বরাক তরঙ্গ, ২৩ মে : নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা নৈশ বাসের। এতে মৃত্যু ঘটেছে এক যাত্রীর। আহত হয়েছেন প্রায় ১৩ জন। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়লখিমপুর জেলার নাওবৈছার দলহাটে।  জানা গেছে, ‘যাত্রা’ নামের একটি নৈশ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় বাসটি গুয়াহাটি থেকে মাজুলীর উদ্দেশ্যে রওনা…

Read More

দিল্লিতে রেশন কার্ডে বড়সড় ‘শুদ্ধিকরণ, অডিটে বাদ পড়ল ৭.৭২ লক্ষ অবৈধ রেশন কার্ড

২৩ মে : আম আদমি পার্টিকে সরিয়ে দিল্লির মসনদ দখল করার পর থেকেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার। ক্ষমতায় এসেই প্রথমে দিল্লিতে রোহিঙ্গাদের খোঁজে চিরুনিতল্লাশি, বসতি উচ্ছেদ এবং পুশব্যাকের মতো সিদ্ধান্ত নিয়েছিল নতুন প্রশাসন। এবার খোলনলচে বদলে ফেলা হচ্ছে রাজধানীর রেশন ব্যবস্থাকে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সরকারের নির্দেশে দিল্লি জুড়ে রেশন ব্যবস্থার বড়সড়…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানকে সমঝোতায় ফেরাতে এবার উদ্যোগী কাতার

২৩ মে : ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে কাতার। যুদ্ধবিরতি স্থায়ী করা এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে একটি সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা নিশ্চিত করার লক্ষ্যে কাতারের একটি আলোচক দল শুক্রবার তেহরানে পৌঁছেছে বলে জানিয়েছে রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই কাতারের প্রতিনিধিদল ইরানে…

Read More

গুয়াহাটিতে শ্যামা প্রসাদ মুখার্জি উড়ালপুল উদ্বোধন মুখ্যমন্ত্রীর, যানজট কমার আশা

বরাক তরঙ্গ, ২২ মে : অসমের পরিবহণ পরিকাঠামোয় আরও এক নতুন সংযোজন হিসেবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার সন্ধ্যায় সাধারণ মানুষের জন্য উদ্বোধন করলেন মহানগরীর সাইকেল ফ্যাক্টরি থেকে লালগণেশ সংযোগকারী ড. শ্যামা প্রসাদ মুখার্জি উড়ালপুল। ৩৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২.৮ কিলোমিটার দীর্ঘ এবং ১২ মিটার প্রশস্ত এই উড়ালপুল চালু হওয়ার ফলে যানজট হ্রাস, যাতায়াতের…

Read More

বাঘের হামলায় চার নারীর মর্মান্তিক মৃত্যু

২২ মে : মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় বাঘের হামলায় চার নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বনাঞ্চলে কেন্দু পাতা সংগ্রহ করতে গিয়ে তারা বাঘের আক্রমণের শিকার হন বলে জানিয়েছেন বন দফতরের এক কর্মকর্তা। শুক্রবার জেলার সদর শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সিন্ডেওয়াহি তহসিলের গুঞ্জেওয়াহি গ্রামের নিকটবর্তী বনাঞ্চলে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন নারী একসঙ্গে…

Read More

বিধানসভার অধ্যক্ষ রঞ্জিতকুমার দাসকে শুভেচ্ছা জানালেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল

মোহাম্মদ জনি, গুয়াহাটি।বরাক তরঙ্গ, ২২ মে : অসম বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পাথারকান্দির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ষোড়শ অসম বিধানসভার অধ্যক্ষ হিসেবে দ্বিতীয়বারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা জানান কৃষ্ণেন্দু পাল। শুক্রবার বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে অধ্যক্ষের কার্যালয়ে…

Read More

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলচরে সারা কাছাড় জেলা ছাত্র সংস্থার বিক্ষোভ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২২ মে : সারা অসমের সঙ্গে তাল মিলিয়ে শিলচরেও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল সারা কাছাড় জেলা ছাত্র সংস্থা। শুক্রবার শিলচর শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সংগঠনের সদস্যরা জড়ো হয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে…

Read More