baraktaranga.com

বালিভর্তি ডাম্পার থামিয়ে টাকা দাবি, ভুয়া বন কর্মকর্তা আটক

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : বাকসা জেলার বরমায় রাতে বালিভর্তি ডাম্পার আটক করে চালকের কাছ থেকে টাকা দাবির অভিযোগে অজয় বৈশ্য নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মুশলপুরের বুনবাড়ি এলাকার বাসিন্দা অজয় নিজেকে বন বিভাগের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ। জানা গেছে, রাতে বরমায় একটি বালিভর্তি ডাম্পার থামিয়ে চালকের কাছে টাকা দাবি করেন অজয়…

Read More

তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃত হোটেল মালিক, পুকুরে বোট নামিয়ে চলছে তল্লাশি

১৮ আগস্ট : তারাপীঠ মন্দিরের কাছে ‘বিদেশিনী’ নামে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সোমবারই হোটেলের মালিকের ছেলে কল্যাণ পালকে আটক করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বার, হোটেলের মালিক প্রবীর পালকে গ্রেপ্তার করল পুলিশ। অন্য দিকে, আগুন থেকে বাঁচতে অনেকে হোটেলের পাশের পুকুরে ঝাঁপ দিয়েছিলেন…

Read More

ইনফান্তিনোর পরিকল্পনার সমালোচনাকারী ফিফা কর্মকর্তা বরখাস্ত

১৮ আগস্ট : প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুরকে বরখাস্ত করেছে সংস্থাটি। সোমবার সন্ধ্যায় ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম কর্মীদের ইমেইলে জানান, ফিফা এবং লামুর “সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” ফিফার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “১৭ আগস্ট ২০২৬ তারিখে ফিফা…

Read More

ক্লাসরুমে চলল গুলি, মৃত ২ ছাত্র

১৮ আগস্ট : ফিলিপিন্সে বেসরকারি স্কুলে চলল গুলি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের ম্যানিলার জ়ামবোয়াঙ্গা এলাকায় একটি বেসরকারি স্কুলে। ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক সূত্রের খবর, ওই স্কুলেরই এক ছাত্র গুলি চালিয়েছে। ঘটনায় এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।…

Read More

টানা বৃষ্টিতে কলকাতায় বিপর্যয়! ধসে পড়ল পুরোনো তিনতলা বাড়ির একাংশ, মৃত ১

১৮ আগস্ট : টানা বৃষ্টির জেরে ফের কলকাতায় ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার মালোপাড়ায়। একটি পুরোনো তিনতলা বাড়ির একাংশ আচমকা ভেঙে পড়ে এক ষাটোর্ধ্ব মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ ওই পুরোনো তিনতলা ভবনটির একটি অংশ…

Read More

শ্রীহট্টের ওঝাগীত থেকে বরাকের ঘরে ঘরে মনসাপূজা

।। আশুতোষ দাস ।।১৮ আগস্ট : শ্রাবণ এলেই বরাক উপত্যকার আকাশ-বাতাসে যেন অন্য এক সুর ভেসে আসে। বর্ষার জল, কাদামাটি, নদী-নালা, ধানখেত আর স্যাঁতসেঁতে গ্রামবাংলার জীবনের সঙ্গে মিশে থাকে দেবী মনসার আরাধনা। কোথাও ঘট বসে, কোথাও সিজগাছের তলায় পূজার আয়োজন, কোথাও মনসার প্রতিমা; আবার কোথাও সন্ধ্যা নামলেই শোনা যায় পদ্মপুরাণের পয়ার, মনসামঙ্গলের কাহিনি এবং ওঝার…

Read More

দক্ষিণ চিন সাগরে ৪ দিন বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ

১৮ আগস্ট : দক্ষিণ চিন সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে টানা চার দিন বিদ্যুৎহীন হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস বেনফোল্ড। জাহাজটির জেনারেটরে ত্রুটির পর গুরুত্বপূর্ণ সেবা বন্ধ হয়ে যায়। পরে এটিকে ফিলিপাইনের সুবিক বে-তে টেনে নেওয়া হয়। মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমারের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, ২৪ জুলাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়মিত কার্যক্রম পরিচালনার…

Read More

শ্রীভূমি জেলায় ব্যতিক্রম গ্রুপের ভূপেন সঙ্গীত প্রতিযোগিতা

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে দক্ষিণ অসমভিত্তিক ভূপেন সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রে পৃথকভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনও ধরনের শুল্ক বা প্রবেশমূল্য দিতে হবে না। প্রথম পর্বে আগামী ২৩ আগস্ট দক্ষিণ করিমগঞ্জ বিধানসভায় সকাল ১০টায় নিলামবাজারের সরস্বতী বিদ্যানিকেতনে…

Read More

বন্যার পর শিবসাগরে বিনামূল্যে যানবাহন মেরামতি শিবির

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : বিধ্বংসী বন্যার পর জল কমতে শুরু করলেও শিবসাগর জেলার বানভাসি মানুষের দুর্ভোগ কাটেনি। বরং নতুন করে দেখা দিয়েছে নানা সমস্যা। কাদা ও পানিতে দীর্ঘ সময় ডুবে থাকায় জেলার হাজার হাজার মোটরসাইকেল ও স্কুটি বিকল হয়ে পড়েছে। আর্থিক সংকটে থাকা বন্যাদুর্গত মানুষের এই সমস্যা কিছুটা লাঘব করতে শিবসাগরে নেওয়া হয়েছে অভিনব…

Read More

বড়খলায় সক্রিয় মহিলা পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, সিইও-র দ্বারস্থ

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : বড়খলা উন্নয়ন ব্লকের অধীনে সক্রিয় মহিলা বা কমিউনিটি রিসোর্স পার্সন (সিআরপি) পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কাছাড় জেলা পরিষদের প্রধান নির্বাহী আধিকারিকের (সিইও) কাছে স্মারকলিপি প্রদান করলেন সংশ্লিষ্ট মহিলা সদস্যরা। সোমবার শিলচরে মহিলা প্রতিনিধিদের একটি দল জেলা পরিষদের সিইওর কাছে স্মারকলিপি দিয়ে বিষয়টি তদন্তের দাবি জানায়। অভিযোগকারীদের দাবি, বড়খলা উন্নয়ন…

Read More