baraktaranga.com

বিকাশ ধর হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল বড়ছবড়ি, দোষীদের ফাঁসির দাবি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৭ আগস্ট: পাথারকান্দির বাজারিছড়া জিপির ছাগলমোহা গ্রামের বিজেপি বুথ সভাপতি বিকাশ ধর হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়ে উঠল লোয়াইরপোয়া জিপির ১০ নম্বর ওয়ার্ডের বড়ছবড়ি গ্রামের মানুষ। সোমবার হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে গ্রামের সর্বস্তরের মানুষ পথে নেমে তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তাঁরা। প্রতিবাদ কর্মসূচিতে…

Read More

মাতৃভূমি কাপে জয়ী ওয়াইথাই এফসি

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : টানটান উত্তেজনা, আক্রমণ-প্রতিআক্রমণ আর শেষ মুহূর্তে টাইব্রেকারের জয়লাভ ওয়াইথাই এফসির। মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সোমবার ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে বল দখলে কিছুটা এগিয়ে ছিল ওয়াইএমসিএ। ম্যাচের ১২ মিনিটে স্ট্রাইকার সেইত্রজিৎ ডি-বক্সের বাঁ দিক থেকে আসা ক্রস থেকে দুর্দান্ত শটে ওয়াইথাইয়ের জালে বল…

Read More

পদোন্নতির পরই নতুন নিয়োগ জানালেন মুখ্যমন্ত্রী, বন্যা পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : সরকারি কর্মচারীদের পদোন্নতি ও নতুন নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০২৬ সালে রাজ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হতে পারে। প্রথমে সরকারি কর্মচারীদের পদোন্নতির কাজ সম্পন্ন করা হবে। এরপর পদোন্নতির ফলে বিভিন্ন বিভাগে নতুন পদ সৃষ্টি হলে সেই পদগুলিতে নিয়োগ…

Read More

বিকাশ ধরের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : বিকাশ কুমার ধরের মর্মান্তিক মৃত্যুর পর তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মন্ত্রীর নির্দেশে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে পরিবারের পুত্র ও কন্যার হাতে মোট ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সোমবার সকালে…

Read More

মেঘালয়ে STING-এর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, শিক্ষার্থীর মৃত্যুর সঙ্গে যোগসূত্র মেলেনি

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : শিক্ষার্থীর মৃত্যুর সঙ্গে STING এনার্জি ড্রিঙ্ক পানের কোনও সরাসরি কারণগত সম্পর্ক পাওয়া যায়নি। এই মর্মে সরকারি তদন্তের পর মেঘালয় কমিশনারেট অব ফুড সেফটি রাজ্যজুড়ে STING-এর বিক্রি, মজুত ও বিতরণের ওপর জারি করা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করেছে।মেঘালয়ের ফুড সেফটি কমিশনার ১৫ আগস্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ জারি করেন। এর আগে ১৪…

Read More

শিলচরে স্বাস্থ্য ও পরিকাঠামো পরিদর্শন মন্ত্রী কৌশিক রায়ের

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : সরকারি রিপোর্টের ওপর নির্ভর না করে সরেজমিনে উন্নয়নমূলক কাজ ও জনপরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখতে শিলচরে একাধিক সরকারি প্রকল্প পরিদর্শন করলেন খাদ্য,গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, আবাসন ও নগর বিষয়ক এবং সমবায় মন্ত্রী কৌশিক রায়। সোমবার তাঁর পরিদর্শন ঘিরে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সরকারি পরিকাঠামো—সব ক্ষেত্রেই অগ্রগতি ও সমস্যার বাস্তব চিত্র…

Read More

কাটিগড়ায় লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের বিনামূল্যে চক্ষু শিবির

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার, লায়ন্স আই হসপিটাল ও ভ্যালি স্ট্রং সিমেন্টের যৌথ উদ্যোগে কাটিগড়া সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে সোমবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি শনাক্তকরণ ও মাইক্রোসার্জারি আইওএল শিবির অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল কাটিগড়া সিনিয়র সেকেন্ডারি স্কুল, যুব তারা…

Read More

শ্রাবণ মাসে সিদ্ধেশ্বর মন্দিরে মহাদেবের আরাধনা কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তির আবহে পূজা-অর্চনা অনুষ্ঠিত হল পাঁচগ্রাম সিদ্ধেশ্বর মন্দিরে। সোমবার সকালে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্দিরে উপস্থিত হয়ে ভক্তিভরে বাবা সিদ্ধেশ্বর মহাদেবের পূজা করেন। পূজা-অর্চনা শেষে মহাদেবের চরণে প্রার্থনা জানিয়ে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি…

Read More

নৃত্য-সংস্কৃতির ছন্দে ‘বহ্নিশিখা অ্যাকাডেমি’র ষষ্ঠ বর্ষপূর্তি

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : নৃত্য, সংস্কৃতি ও দেশাত্মবোধের আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হলো বহ্নিশিখা অ্যাকাডেমির ষষ্ঠ বর্ষপূর্তি। এ উপলক্ষে রবিবার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য, কথক, ফোক ডান্সের পাশাপাশি পরিবেশিত হয় দেশাত্মবোধক নৃত্য। বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে ফুটে ওঠে ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্য এবং দেশের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ। অনুষ্ঠানে অ্যাকাডেমির প্রায় ৫০ জন…

Read More

স্ব-গণনায় রাজ্যে নজরকাড়া সাফল্য হাইলাকান্দির, সম্পন্ন ৯৬.৫০ শতাংশ

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : জনগণের সক্রিয় অংশগ্রহণে ২০২৭ সালের জনগণনার স্ব-গণনা পর্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে হাইলাকান্দি জেলা। ১৬ আগস্ট, ২০২৬ পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, জেলায় মোট ৯৮,৪০২টি স্ব-গণনা প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এর মধ্যে ৯৪,৯৫৬টি স্ব-গণনা সম্পন্ন হয়েছে। ফলে হাইলাকান্দি জেলায় স্ব-গণনার সম্পূর্ণতার হার ৯৬.৫০ শতাংশ। অসমের জেলাভিত্তিক পরিসংখ্যানে হাইলাকান্দির এই সাফল্য বিশেষভাবে…

Read More