baraktaranga.com

শিলচর-মণিপুর সড়কে ট্রাকচালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ, তদন্তের দাবি

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : মণিপুরের অশান্ত পরিস্থিতির কারণে গত প্রায় এক মাস ধরে শিলচর-মণিপুর জাতীয় সড়কে আটকে রয়েছে হাজার হাজার পণ্যবাহী ট্রাক। দীর্ঘদিন ধরে আটকে থাকায় চরম সমস্যার মধ্যে রয়েছেন ট্রাকচালকরা। এ অবস্থায় এক চালকের মৃত্যু হলে মণিপুর সরকার কড়া নিরাপত্তার মধ্যে বেশ কয়েকটি ট্রাক নিয়ে যায়। আর এমন সুযোগে কিছু অসাধু নিরাপত্তা কর্মী…

Read More

তারাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : শিলচরের তারাপুর রেলওয়ে এলাকায় ট্রেনের চাকায় কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম প্রীতম নাথ। তিনি তারাপুরের বর্মনপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন প্রীতম। এর কিছুক্ষণ পরই তারাপুর রেলওয়ে প্রসেসিং এলাকার রেললাইনে ট্রেনের নিচে পড়ে…

Read More

শিলচরের তিন গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পে গতি আনতে মন্ত্রী কৌশিক রায়ের কড়া নির্দেশ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : শিলচর শহরের যানজট কমানো এবং শহর ও শহরতলির যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। এলিভেটেড করিডর, মেডিক্যাল কলেজ রোড…

Read More

দিগরখালে লরির গোপন কক্ষ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল গুমড়া পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে সোমবার দিগরখাল পুরনো এমভিআই গেট সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে একটি লরি থেকে বিপুল পরিমাণ সন্দেহযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। কাছাড়ের এসএসপি পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে AS-01GC-7852 নম্বরের লরিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় লরিটির একটি…

Read More

রবিবার উধারবন্দে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে বরাক এন্টারটেইনমেন্ট সোসাইটির উদ্যোগে বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৩ আগস্ট, রবিবার উধারবন্দে অনুষ্ঠিত হবে পঞ্চম অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে স্মরণ, শ্রদ্ধার্ঘ্য ও আলোচনা সভা। আলোচনার বিষয় ‘অনন্য ঋত্বিক’। পাশাপাশি ঋত্বিক ঘটকের কালজয়ী চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’ প্রদর্শন করা হবে। অনুষ্ঠানটি…

Read More

রেস্তোরাঁয় দুষ্কৃতীদের তাণ্ডব, গুরুতর আহত ম্যানেজার

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : সোমবার রাতে গুয়াহাটির জয়ানগরে একটি রেস্তোরাঁয় ঢুকে ভাঙচুর ও মারপিট চালানোর অভিযোগ উঠেছে ৫-৬ জনের একটি দুষ্কৃতী দলের বিরুদ্ধে। ‘উরল’ নামের রেস্তোরাঁয় ঢুকে দুষ্কৃতীরা তাণ্ডব চালানোর পাশাপাশি ম্যানেজার চাংকি আহমেদকে লোহার চেয়ার ও ইট দিয়ে মারধর করে বলে অভিযোগ। হামলায় গুরুতর আহত চাংকি আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু রেস্তোরাঁতেই…

Read More

অভিনব পদ্ধতি! গাড়ির নম্বর প্লেটের পেছনে চেম্বার থেকে উদ্ধার মাদক

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজোরামের সাইতুয়াল জেলার এনগোপা এলাকায় পৃথক যৌথ অভিযান চালায় আসাম রাইফেলস ও মিজোরাম পুলিশ। রবিবার অভিযানে দুই সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি দু’টি গাড়িসহ ১২ কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। প্রথম অভিযানে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন প্যাকেটের…

Read More

বালিভর্তি ডাম্পার থামিয়ে টাকা দাবি, ভুয়া বন কর্মকর্তা আটক

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : বাকসা জেলার বরমায় রাতে বালিভর্তি ডাম্পার আটক করে চালকের কাছ থেকে টাকা দাবির অভিযোগে অজয় বৈশ্য নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মুশলপুরের বুনবাড়ি এলাকার বাসিন্দা অজয় নিজেকে বন বিভাগের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ। জানা গেছে, রাতে বরমায় একটি বালিভর্তি ডাম্পার থামিয়ে চালকের কাছে টাকা দাবি করেন অজয়…

Read More

তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃত হোটেল মালিক, পুকুরে বোট নামিয়ে চলছে তল্লাশি

১৮ আগস্ট : তারাপীঠ মন্দিরের কাছে ‘বিদেশিনী’ নামে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সোমবারই হোটেলের মালিকের ছেলে কল্যাণ পালকে আটক করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বার, হোটেলের মালিক প্রবীর পালকে গ্রেপ্তার করল পুলিশ। অন্য দিকে, আগুন থেকে বাঁচতে অনেকে হোটেলের পাশের পুকুরে ঝাঁপ দিয়েছিলেন…

Read More

ইনফান্তিনোর পরিকল্পনার সমালোচনাকারী ফিফা কর্মকর্তা বরখাস্ত

১৮ আগস্ট : প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুরকে বরখাস্ত করেছে সংস্থাটি। সোমবার সন্ধ্যায় ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম কর্মীদের ইমেইলে জানান, ফিফা এবং লামুর “সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” ফিফার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “১৭ আগস্ট ২০২৬ তারিখে ফিফা…

Read More