জলাশয় থেকে ফুটবল আনতে গিয়ে প্রাণ হারাল দুই কিশোর
বরাক তরঙ্গ, ২৯ মে : হৃদয়বিদারক ঘটনা! জলাশয় থেকে ফুটবল আনতে গিয়ে করুণ ঘটনা ঘটল। সম্পর্কিত দুই ভাইয়ের সলিলসমাধি হল। শুক্রবার সকালে ১৬ ও ১৪ বছর বয়সী দুই কিশোরের ময়নাতদন্ত শেষে দেহ বাড়ি ফিরলে কান্নার রোল উঠে। ঘটনাটি চিপরসাঙ্গন প্রথম খণ্ড গ্রামের। আত্মীয়স্বজন ও স্থানীয়দের ভিড়ে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। অশ্রুসজল চোখে শেষ বিদায়…
