baraktaranga.com

বড়খলার গ্যাস বটলিং প্ল্যান্টের দুই ভেসেল বিকল, শাটডাউন, পরিস্থিতি খতিয়ে দেখতে প্ল্যান্টে সাংসদ-বিধায়ক

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ জারইলতলা গ্যাস বটলিং প্ল্যান্টকে ঘিরে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। তিনটি গ্যাস ভেসেলের মধ্যে দুটি দীর্ঘদিন ধরে বিকল। এতদিন একটি ভেসেলের ওপর নির্ভর করেই কোনওরকমে চলছিল বটলিংয়ের কাজ। এবার সেই ভেসেলেরও মেয়াদ শেষের মুখে। এরই মধ্যে ছয় মাসের জন্য প্ল্যান্ট শাটডাউনের সিদ্ধান্তের খবর সামনে…

Read More

বড়খলার বালাছড়া টোলগেটে বিদেশি সিগারেট উদ্ধার, গ্রেফতার দুই

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : কাছাড়ের বালাছড়া টোলগেট এলাকায় ফের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করল বড়খলা পুলিশ। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মোট ১,৭২০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বড়খলা থানার ওসি কুলেন্দ্র কুমারের নেতৃত্বে পুলিশ দুপুর আনুমানিক ১২টা নাগাদ…

Read More

মহাকাশের বিস্ময় ও বিজ্ঞানচর্চায় জাতীয় মহাকাশ দিবস উদযাপন আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও মহাকাশবিজ্ঞান সম্পর্কে আগ্রহ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বৈজ্ঞানিক প্রদর্শনী, প্রতিযোগিতা ও পর্যবেক্ষণমূলক কর্মসূচির মধ্য দিয়ে সোমবার আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে পালিত হল জাতীয় মহাকাশ দিবস। অনুষ্ঠানে স্কুল, কলেজ ও স্নাতকোত্তর স্তরের দেড় শতাধিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। বিভাগীয় মেঘনাদ সাহা সম্মেলন কক্ষে…

Read More

ধলাইয়ে জয়ী পানিসাগর মোকাম এফসি

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াই জয়ী হল পানিসাগর মোকাম এফসি। সোমবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে তারা টাইব্রেকারে হারিয়েছে ধলাই খাসিয়াপুঞ্জি এফসি-কে। নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় ছিল। এতে টাইব্রেকারে মিমাংসা হয়। ম্যাচের শুরুতেই এগিয়েছিল পানিসাগর। খেলার ১৩ মিনিটে মুক্তা গোল করে দলকে এগিয়ে নেন। গ্রেডেলি গোলের…

Read More

বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে কনকপুর থেকে বোয়ালজুর পর্যন্ত বিশাল জুলুস

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : বিশ্বনবী হজরত মোহাম্মদের পবিত্র জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শিলচরে আয়োজন করা হয়েছে বিশাল শান্তির শোভাযাত্রা বা জুলুসে মোহাম্মাদি। আগামী ২৬ আগস্ট সকাল ৭টায় কনকপুর ঈদগাহ থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে পেশকার জাঙ্গাল, সোনাই রোড ও শিলডুবি হয়ে বোয়ালজুরি সাহেব বাড়িতে গিয়ে শেষ হবে। কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মাদি…

Read More

সন্তোষমোহন দেব স্মৃতি ফুটবলে জয়ী বনতারাপুর

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : সোনাইয়ে অনুষ্ঠিত সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের ম্যাচে টাইব্রেকারে স্বাধীন বাজার ফুটবল অ্যাকাডেমিকে ৭-৬ গোলে পরাজিত করে জয়ী হয়েছে বনতারাপুর এফসি। সোমবার নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময়ে দু’দল ১-১ গোলে সমতায় ছিল। ম্যাচের দুই মিনিটে স্বাধীন বাজারের জাবিদ হোসেন গোল করে দলকে এগিয়ে দেন। এরপর…

Read More

ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় পাথারকান্দিতে ব্যাপক সাড়া, সংবর্ধিত পাঁচ প্রবীণ সঙ্গীত সাধক

মোহাম্মদ জনি, শ্রীভূমিবরাক তরঙ্গ, ২৪ আগস্ট : গান, নৃত্য, কবিতা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে জমজমাট হয়ে উঠল দক্ষিণ অসম ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার পাথারকান্দি কেন্দ্র পর্যায়ের আসর। অর্ধ শতাধিক প্রতিযোগীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি বৃহত্তর পাথারকান্দি এলাকার পাঁচ প্রবীণ সঙ্গীত সাধককে বিশেষ সংবর্ধনা জানানোর মধ্য দিয়ে রবিবার মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানটি। ‘ব্যতিক্রম গ্রুপ’-এর উদ্যোগে পাথারকান্দির নিজস্ব ক্লাব…

Read More

নীলমণি রোডে কালভার্ট নির্মাণ, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : শ্রীভূমি শহরের ১১ নম্বর ওয়ার্ডের নীলমণি রোডে মনসা মন্দিরের সম্মুখে কালভার্ট নির্মাণের কাজ শুরু হওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীভূমির পুরপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কালভার্ট নির্মাণের কাজ চলবে। এই সময় চিত্রবাণী সিনেমা হলের সম্মুখ থেকে নীলমণি রোডের বিএসএফ ক্যাম্প পর্যন্ত…

Read More

রামনগর এলাকার বিদ্যুৎ সমস্যা, এপিডিসিএল কর্তৃপক্ষের দ্বারস্থ সংখ্যালঘু মোর্চা

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : শিলচর রামনগর পেঁচাডহর অঞ্চল ও রামনগর লামারগ্রাম এলাকার দীর্ঘদিনের বিভিন্ন বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এপিডিসিএল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করল বিজেপি সংখ্যালঘু মোর্চা। স্মারকলিপিতে এলাকাগুলির লো ভোল্টেজ সমস্যা, ঢিলে ও ঝুলন্ত বিদ্যুতের তার, হেলে পড়া বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎ সংযোগের ত্রুটি এবং পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের অভাবের বিষয়গুলি তুলে ধরা হয়।…

Read More

মোহনপুর বর্ণিমুখে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : মোহনপুরের বর্ণিমুখ কুয়ারপার এলাকায় ব্রিজের নিচের একটি ছোট নালা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা নালার মধ্যে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, মৃতদেহটি দুই থেকে তিন দিন আগের…

Read More