baraktaranga.com

ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়, পড়ুয়ার আবেদন খারিজ হাইকোর্টের

২৫ আগস্ট : ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ রাখল এলাহাবাদ হাইকোর্ট। এক মুসলিম পড়ুয়ার আবেদন খারিজ করে এই রায় দেয় হাইকোর্ট। আদালত স্পষ্ট জানায় যে ব্যক্তিগত পছন্দ বা অন্য কারণে কোনও পড়ুয়ার অধিকার নেই শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ড্রেস কোড পরিবর্তন করার। প্রয়াগরাজের একটি প্রাইভেট স্কুলের এক নাবালিকা পড়ুয়া এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। ওই স্কুল…

Read More

মিনি সচিবালয়ের নাম পরিবর্তন করে ‘অসম সচিবালয়, বরাক উপত্যকা’

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সমবিকাশের লক্ষ্যে রাজ্য সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। সমবিকাশের অংশ হিসেবে বরাক উপত্যকায় থাকা মিনি সচিবালয়ের নাম পরিবর্তন করে ‘অসম সচিবালয়, বরাক উপত্যকা’ করা হয়েছে। ‘অসম সচিবালয়, বরাক উপত্যকা’ প্রস্তাবে সম্প্রতি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে উল্লেখ…

Read More

শিলং কাণ্ডের মাস্টারমাইন্ড জেরেমিয়া পথমি গ্রেফতার

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : শিলং কাণ্ডে বড়সড় সাফল্য পেল মেঘালয় পুলিশ। ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত ছাত্রনেতা জেরেমিয়া পথমিকে গ্রেফতার করেছে পুলিশ। খাসি ছাত্র সংস্থার (KSU) কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক পথমিকে শিলংয়ে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, শিলঙের একটি পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাতেও পথমির জড়িত থাকার সন্দেহ রয়েছে। এই…

Read More

পশুর লড়াই নিষিদ্ধ পূর্ব জৈন্তিয়ায়

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় ষাঁড়ের লড়াইসহ বিভিন্ন ধরনের পশুর লড়াই নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। পশুর ওপর নিষ্ঠুরতা এবং আইন লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১৬৩ ধারায় একটি নির্দেশ জারি করে অবিলম্বে এই ধরনের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া…

Read More

ট্রাকের ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : গহপুর সমজেলার হেলেম পুলিশ থানার অন্তর্গত মিছামারীর ১৫ নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার সকাল প্রায় ৭টা নাগাদ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই বাইক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত দু’জনকে হেলেম পুলিশ থানার অন্তর্গত বরুয়াপথারের আমগুড়ির রোস্তম মির্ধ ও রহমত আলি বলে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে…

Read More

হকি বিশ্বকাপ : সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল ভারত

২৫ আগস্ট : পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ওঠার স্বপ্ন অধরা রইল ভারতের। পুল ‘ই’-এর নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ভারতীয় হকি দল। এই হারের ফলে পুলের পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে শেষ করল ভারত। এদিন ম্যাচের শুরুতেই দুর্দান্ত আক্রমণ চালায় আর্জেন্টিনা। খেলার প্রথম কোয়ার্টারে মাত্র ৩৯ সেকেন্ডের…

Read More

জনগণনায় আর আলাদা নয় ‘ভিক্ষুক’রা, প্রথমবার বড় পরিবর্তন

২৫ আগস্ট : ভারতের আসন্ন জনগণনা-২০২৭ এ ভিক্ষাবৃত্তি নিয়ে আর আলাদা করে তথ্য সংগ্রহ করা হবে না। ইতিহাসে এই প্রথম ‘ভিক্ষুক ও ভবঘুরে’ নামে পৃথক কোনও শ্রেণি রাখা হচ্ছে না। নতুন জনগণনা প্রশ্নপত্রে ‘নন-ইকোনমিক অ্যাক্টিভিটি’ বা অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন—এমন ব্যক্তিদের তালিকা থেকে এই বিভাগটি বাদ দেওয়া হয়েছে। এর ফলে আগামী জনগণনার পরে প্রকাশিত…

Read More

স্ত্রীর সামনেই স্বামীকে এলোপাথাড়ি কোপ, বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার ৪

২৫ আগস্ট : দুর্গাপুজোর কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদকে কেন্দ্র করে স্ত্রীর সামনেই কুপিয়ে হত্যা করল স্বামীকে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বারুইপুর থানা এলাকার উত্তর ট্যাঙ্গেরবেড়িয়ায়। বিজেপি কর্মী বাপি প্রামাণিকের খুনে জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সুজন মণ্ডল, কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়া। সূত্রের খবর, ধৃতদের মধ্যে…

Read More

সাংবাদিক সম্মেলনে নারাজ মোদি, ফাঁস ট্রাম্পের রাষ্ট্রদূতের, অপ্রিয় প্রশ্ন! কটাক্ষ কংগ্রেসের

২৫ আগস্ট : গত ১২ বছরে দেশে অথবা বিদেশে তিনি কোনো সাংবাদিক সম্মেলন করেননি। বিরোধীরা বারবার এই অভিযোগে সরব যে, প্রধানমন্ত্রী যা বলেন সবই একমুখী। জাতির উদ্দেশে ভাষণ, জনসভা, রিলস, ভিডিয়ো বার্তা, অনলাইন সভা অথবা সরকারি কর্মসূচি, মন কি বাত সব ক্ষেত্রেই তিনি বলেন। অন্যরা শোনে। পালটা প্রশ্ন শোনা এবং তার উত্তর প্রদান— যে-কোনো রাজনীতিক…

Read More

কাবুগঞ্জের কাছে ‘রোড সেফটি’র নামে ট্রাকচালকদের কাছ থেকে অর্থ আদায়, প্রতিবাদে ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : ‘রোড সেফটি’র নাম করে ট্রাকচালকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানাল শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন। সংগঠনের অভিযোগ, কাবুগঞ্জের নিকটবর্তী একটি এলাকায় একদল ব্যক্তি ট্রাক দাঁড় করিয়ে চালকদের কাছ থেকে ‘রোড সেফটি’র নামে টাকা আদায় করছিলেন। বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ট্রাকচালকরা। অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি,…

Read More