রামতাইপু কাবুইয়ের গোলে জয়ী শিলকুড়ি
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : রামতাইপু কাবুই একমাত্র গোলে সোনাইয়ে সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করল শিলকুড়ি এমবি ক্লাব। মঙ্গলবার এনজি স্কুলের মাঠে ১-০ গোলে স্বাধীন বাজারকে পরাজিত করে তারা। ম্যাচের ৪৭তম মিনিটে রামতাইপু কাবুই জয়সূচক গোলটি করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধানেই জয় নিশ্চিত করে শিলকুড়ি এমবি ক্লাব।…
