টেঙাখাতে অয়েল ইন্ডিয়ার ITFতে অগ্নিকাণ্ড, মৃত ১, আহত একাধিক

Spread the news

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : দুলিয়াজান টেঙাখাতের অয়েল ইন্ডিয়ার ITF-ত সংঘটিত হয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার এই অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে রয়েছেন শৈলেন গগৈ, তাপস গগৈ, কুমুদ গগৈ, গোলাপ দত্ত ও ইন্দ্র গগৈ।

এদিকে, ঘটনার পর থেকে রাজু দত্ত নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (AMCH) ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েছে দমকল বাহিনী। অয়েল ইন্ডিয়ার একাধিক অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছেন অয়েল ইন্ডিয়ার শীর্ষ আধিকারিকরা। সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ও কর্মীরাও সেখানে উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন।

তবে কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। এদিকে, দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি দমকল বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *