মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ জুন : উন্নয়নের সুফল সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে বরাক ভ্যালি উন্নয়ন বিভাগ। চলমান প্রকল্পের গতি বাড়ানো, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে টোল-ফ্রি গ্রিভ্যান্স হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একই সঙ্গে বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নকে কেন্দ্র করে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বৃহস্পতিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় বরাক উপত্যকার উন্নয়নকে আরও গতিশীল ও জনমুখী করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উন্নয়নের গতি ত্বরান্বিত করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে যেমন শীঘ্রই একটি টোল-ফ্রি গ্রিভ্যান্স হেল্পলাইন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। তেমনি অনুষ্ঠিত বরাক ভ্যালি উন্নয়ন বিভাগের উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আদিত্য বিক্রম যাদব, যুগ্ম সচিব ডাঃ খালেদা সুলতানা আহমদ, উপ-সচিব মিনু দাসসহ বিভাগের অন্যান্য শীর্ষ আধিকারিকরা। সভায় যোগ দেন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালাও। সভায় বরাক উপত্যকার তিন জেলার চলমান ও অনুমোদিত উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দেন, জনস্বার্থে গৃহীত প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করতে হবে। বাজেট বরাদ্দের যথাযথ ব্যবহার এবং উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এদিনের আলোচনায় উঠে আসে বরাক উপত্যকার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থানগুলির সংরক্ষণ ও উন্নয়নের বিষয়। পাশাপাশি ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করা, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুফল দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সভায় মন্ত্রী বলেন, “উন্নয়নের প্রকৃত সুফল তখনই মিলবে, যখন তা সরাসরি সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। তাই প্রতিটি প্রকল্পের দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে, জনগণের অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য একটি নিবেদিত টোল-ফ্রি হেল্পলাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিষেবা চালু হলে বরাক উপত্যকার মানুষ সরাসরি তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন এবং দ্রুত সমাধান পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।প্রশাসনের মতে, এই উদ্যোগ শুধু জনসেবার মানই বাড়াবে না, বরং সরকার ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ ও আস্থার সেতুবন্ধনও আরও মজবুত করবে।উন্নয়নের রোডম্যাপে নতুন বার্তা নিয়ে বরাক উপত্যকার অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সভায় জানানো হয়, উন্নয়নের প্রতিটি কর্মসূচির কেন্দ্রবিন্দুতে থাকবে সাধারণ মানুষের স্বার্থ। আর সেই লক্ষ্যেই প্রশাসন এখন সময়বদ্ধ বাস্তবায়ন, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গিরে জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে প্রশাসনের নতুন উদ্যোগে বরাক উপত্যকায় তৈরি হয়েছে আশাবাদের পরিবেশ।



