কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস লেট, বিক্ষোভে এক ঘণ্টা দাঁড়িয়ে রইল  বন্দে ভারত

১৬ অক্টোবর : ষষ্ঠীর সকালে চরম রেল বিভ্রাট। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে কামারকুণ্ডু স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভ। প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে রইল আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস। রেল সূত্রে জানা গিয়েছে, আপ (২২৫০৩) কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস অত্যাধিক দেরিতে চলছে। গতকাল বিকেলে কামারকুণ্ডু স্টেশনে ঢোকার বদলে আজ সকাল সাড়ে ছটা নাগাদ ট্রেনটি কামারকুণ্ডুতে পৌঁছায়। এরপরেও ট্রেনটি কামারকুণ্ডু…

Read More

SUCI (C)-র বুকস্টল ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ অক্টোবর : পঞ্চমীর সন্ধ্যায় হাওড়ার ব্যাতাইতলা বাজারে SBI ব্যাঙ্কের বিপরীতে SUCI (C)-র একটি বুকস্টল ভেঙে চুরমার করল দুষ্কৃতির এক বিশাল দল। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। দলটির দাবি, ওই স্থানে প্রায় ২০ বছর ধরে বুকস্টলটি বসে আসছে।অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় ৭০-৮০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়। ওই দলের কয়েকজন নেতা-নেত্রী বিরোধী…

Read More

নন্দীগ্রামে শুভেন্দুর রেকর্ড ভেঙে জয়ী হাসিরানি রথ, রেজিনগরেও পদ্ম

৯ অক্টোবর : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম এবং রেজিনগরে পদ্মের ঝড়। দুই কেন্দ্রেই বিপুল ভোটে জিতেছেন বিজেপি প্রার্থীরা (Bypolls 2026)। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর রেকর্ড ভেঙেছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। উপনির্বাচনে ১ লক্ষ ২২ হাজারের বেশি ভোটে জিতেছেন তিনি। অন্যদিকে, রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকার জিতেছেন ৭২ হাজারের বেশি ভোটে। ২০১৬ সালে নন্দীগ্রামের ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন শুভেন্দু…

Read More

তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’, কমিশনকে নিশানা রাহুলের

১৮ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের ‘জোড়াফুল’ প্রতীক এবং ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞা ঘিরে জাতীয় রাজনীতিতে বিতর্ক তীব্র হয়েছে। কমিশনের সিদ্ধান্তের পর কালীঘাটের তৃণমূলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। শুক্রবার সকালে সমাজমাধ্যমে সরব হয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের অভিযোগ, মহারাষ্ট্রে শিবসেনা ও…

Read More

নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন চন্দ্রনাথ রথের মা, আজই পেশ করবেন মনোনয়ন!

১৫ সেপ্টেম্বর : জল্পনার অবসান। মুখ্যমন্ত্রীর ছেড়ে আসা গড় নন্দীগ্রামে লড়ছেন তাঁরই নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ! মঙ্গলবার এই মর্মে প্রার্থীর নাম ঘোষণা করেছে দিল্লির বিজেপি নেতৃত্ব। আগামী ৬ অক্টোবর এই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে আজ, মঙ্গলবার দুপুরে হলদিয়ায় মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার কথা তাঁর। মনোনয়নে থাকবে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছেলেকে…

Read More

সিপিএমের দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর, রাতভর উত্তেজনা, আহত একাধিক

৮ সেপ্টেম্বর : জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে অবস্থিত সিপিআইএমের জেলা কার্যালয় ‘সুভাষ সেন ভবন’-এ সোমবার রাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সিপিআইএমের অভিযোগ, বিজেপি ও এবিভিপির সঙ্গে যুক্ত একদল দুষ্কৃতী পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালায়। দলীয় সূত্রের দাবি, হামলাকারীরা কার্যালয়ের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।…

Read More

রান্না করছিলেন বৌদি, আচমকাই কুড়ুল দিয়ে গলায় কোপ দেওরের, গ্রেফতার

৬ সেপ্টেম্বর : স্বামী বাড়িতে ছিলেন না। দুই ছেলেও বাইরে খেলছিল। সেই সময়ে রান্নাঘরে ছিলেন মহিলা। রান্না করছিলেন তিনি। আচমকাই পিছন দিক থেকে এসে কুড়ুল দিয়ে গলায় কোপ মেরে তাঁকে খুন করার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের মালদার হরিশ্চন্দ্রপুরের রামনগর বাইসা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মহিলার নাম অমৃতা ওঁরাও (২৭)। অভিযুক্ত দেওর পাঁচু রায়কে গ্রেপ্তার…

Read More

দেহ টুকরো টুকরো করে সিমেন্টের বস্তায় ভরে ভাসিয়ে দিল প্রেমিকা

৪ সেপ্টেম্বর : ত্রিকোণ প্রেমে হাড়হিম কাণ্ড মুর্শিদাবাদে! পরকীয়ায় জড়িয়ে ছিলেন এক ব্যক্তি। সেই মহিলার সঙ্গে অন্য যুবকের সম্পর্ক গড়ে ওঠে। তাতেই যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন! দেহ টুকরো টুকরো করে কেটে সিমেন্টের বস্তার মধ্যে ভাসিয়ে দেওয়ার অভিযোগ। ৭ দিন নিখোঁজের পর বিজেপিকর্মীর দেহ উদ্ধারে এমনটাই অনুমান পুলিশের। বৃহস্পতিবার ফরাক্কার বল্লালপুর ফিডার ক্যানেল ঘাট থেকে…

Read More

চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগেনি জ্যোতি বসুর দেহ! মরণোত্তর দেহদান নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক

২৮ আগস্ট : প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুর ষোলো বছর পর তাঁর মরণোত্তর দেহদান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার শঙ্কর নেত্রালয়ের চক্ষুদান সংক্রান্ত সচেতনতামূলক এক অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যে দেহটা দান করেছিলেন, চিকিৎসা বিজ্ঞানের কোনও কাজে আসেনি তা”। তিনি আরও জানান, জ্যোতি বসু যদি ব্রেন ডেথ…

Read More

স্ত্রীর সামনেই স্বামীকে এলোপাথাড়ি কোপ, বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার ৪

২৫ আগস্ট : দুর্গাপুজোর কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদকে কেন্দ্র করে স্ত্রীর সামনেই কুপিয়ে হত্যা করল স্বামীকে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বারুইপুর থানা এলাকার উত্তর ট্যাঙ্গেরবেড়িয়ায়। বিজেপি কর্মী বাপি প্রামাণিকের খুনে জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সুজন মণ্ডল, কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়া। সূত্রের খবর, ধৃতদের মধ্যে…

Read More