নদীতে ছিটকে পড়ল গাড়ি, শিশু-সহ একই পরিবারের ৪ জনের মৃত্যু

৭ জুন: সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার পথে তিস্তা নদীতে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার উদ্ধারকারী দল তিস্তা নদী থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে। গাড়ির ভেতর থেকেই শিশু-সহ চারজনের নিথর দেহ উদ্ধার করা হয়। জানা গেছে, সিকিমের বাসিন্দা ওই পরিবারটি ব্যক্তিগত গাড়িতে করে শিলিগুড়িতে চিকিৎসাধীন এক…

Read More

হাসপাতাল থেকে পুলিশের নজর এড়িয়ে চম্পট যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি!

৩১ মে : চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসার পর পুলিশের নজর এড়িয়ে চম্পট দিল এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। পলাতক বন্দির নাম লিটন সরকার (৩৮)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন থানার উত্তর শরিফাবাদ এলাকায়। ২০১২ সালের একটি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে সে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে…

Read More

রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এবার পথে মমতা, ধর্মতলায় অবস্থান বিক্ষোভে তৃণমূল সুপ্রিমো

৩০ মে : নির্বাচনের ফল ঘোষণার পর প্রথমবার রাস্তায় নামছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামী ২ জুন ধর্মতলায় ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো। তবে এখনও কর্মসূচির অনুমতি মেলেনি। অনুমতি পেলে রানি রাসমণিতে অবস্থান বিক্ষোভে বসবেন মমতা। দলীয় সূত্রে খবর, রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসবেন তিনি। তৃণমূল সূত্রে খবর,…

Read More

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একাধিক বস্তা এবং সুটকেস ভর্তি টাকা

২৭ মে : পাটক্ষেতে গিয়ে মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একাধিক বস্তা এবং সুটকেস ভর্তি টাকা। ঘটনাটি পশ্চিমবঙ্গের বাদুড়িয়ার।  পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের গ্রেপ্তারির পর তাঁর দেখানো সূত্র ধরেই এবার পাটক্ষেত থেকে উদ্ধার হলো বস্তাভর্তি কোটি কোটি টাকা। মঙ্গলবার দীপঙ্করের কম্পিউটার সেন্টার থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধারের পর (Cash recovery), বুধবার পুলিশ তাঁকে নিয়ে তদন্তের পুনঃনির্মাণে…

Read More

ফলতায় বিজেপির রেকর্ড জয়

২৪ মে : পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল নির্বাচন কমিশন। ২২ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শম্ভুনাথ কুড়মিকে ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। এই জয়ের মাধ্যমে রাজ্যের বিধানসভায় বিজেপি-র আসন সংখ্যা ২০৭ থেকে বেড়ে ২০৮ হতে চলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। বিজেপি…

Read More

‘বন্দে মাতরম’ গাওয়া মাদ্রাসায় বাধ্যতামূলক, নির্দেশিকা জারি

২১ মে : সমস্ত মাদ্রাসায় এবার থেকে বাধ্যতামূলকভাবে গাওয়া হবে ‘বন্দে মাতরম’। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা দফতর। ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও শিক্ষামহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। নতুন নির্দেশ অনুযায়ী, সরকার পরিচালিত, সরকারপোষিত এবং স্বীকৃত সমস্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত ১৯…

Read More

ফলতায় আজ পুনর্নির্বাচন, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ

২১ মে : বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে পুনর্নির্বাচন (Falta Assembly Re-Poll)। গত ২৯ এপ্রিল ভোটগ্রহণ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন কমিশন (Election Commission) গোটা কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করেছিল। সেই নির্দেশ মেনেই আজ নতুন করে ভাগ্য নির্ধারণ হচ্ছে ফলতার প্রায় ২ লক্ষ ২৫ হাজার ভোটারের।…

Read More

মোদি-শাহের উপস্থিতিতেই শপথ শুভেন্দুর, ব্রিগেডের চাঁদের হাট

৯ মে : দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার অবসান। পঁচিশে বৈশাখের পুণ্যলগ্নে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সূচিত হলো এক সম্পূর্ণ নতুন অধ্যায়। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষের সাক্ষী রেখে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আরএন রবি তাঁকে  শপথবাক্য পাঠ করান। কবির গানের ভাষায় ‘নতুনের ডাক’ দিয়ে বাংলায় শুরু…

Read More

‘শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শাহর

৮ মে : “শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় কোনো নামের প্রস্তাব আসেনি। পরিষদীয় দলের নেতা হিসেবে তাই শুভেন্দু অধিকারীই সর্বসম্মতিক্রমে নির্বাচিত।”—আজ এক সাংবাদিক বৈঠকে এই ভাষাতেই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দুর লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী পদের জন্য শুভেন্দু অধিকারীর চেয়ে যোগ্য আর কেউ…

Read More

জ্যোতি বসুর মূর্তিতে গেরুয়া আবির, উত্তেজনা এলাকায়

৬ মে : বিজেপির জয়ের উল্লাসকে কেন্দ্র করে বাগনানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আবক্ষ মূর্তিতে গেরুয়া আবির লাগানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি ‘গণশক্তি’র বোর্ডে বিজেপির পতাকা ও প্ল্যাকার্ড লাগানো হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে বাগনান বিধানসভার হাটুরিয়া ১ অঞ্চলের খানপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, খানপুর যুবক সংঘ ক্লাবের…

Read More