নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন চন্দ্রনাথ রথের মা, আজই পেশ করবেন মনোনয়ন!

১৫ সেপ্টেম্বর : জল্পনার অবসান। মুখ্যমন্ত্রীর ছেড়ে আসা গড় নন্দীগ্রামে লড়ছেন তাঁরই নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ! মঙ্গলবার এই মর্মে প্রার্থীর নাম ঘোষণা করেছে দিল্লির বিজেপি নেতৃত্ব। আগামী ৬ অক্টোবর এই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে আজ, মঙ্গলবার দুপুরে হলদিয়ায় মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার কথা তাঁর। মনোনয়নে থাকবে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছেলেকে…

Read More

সিপিএমের দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর, রাতভর উত্তেজনা, আহত একাধিক

৮ সেপ্টেম্বর : জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে অবস্থিত সিপিআইএমের জেলা কার্যালয় ‘সুভাষ সেন ভবন’-এ সোমবার রাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সিপিআইএমের অভিযোগ, বিজেপি ও এবিভিপির সঙ্গে যুক্ত একদল দুষ্কৃতী পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালায়। দলীয় সূত্রের দাবি, হামলাকারীরা কার্যালয়ের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।…

Read More

রান্না করছিলেন বৌদি, আচমকাই কুড়ুল দিয়ে গলায় কোপ দেওরের, গ্রেফতার

৬ সেপ্টেম্বর : স্বামী বাড়িতে ছিলেন না। দুই ছেলেও বাইরে খেলছিল। সেই সময়ে রান্নাঘরে ছিলেন মহিলা। রান্না করছিলেন তিনি। আচমকাই পিছন দিক থেকে এসে কুড়ুল দিয়ে গলায় কোপ মেরে তাঁকে খুন করার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের মালদার হরিশ্চন্দ্রপুরের রামনগর বাইসা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মহিলার নাম অমৃতা ওঁরাও (২৭)। অভিযুক্ত দেওর পাঁচু রায়কে গ্রেপ্তার…

Read More

দেহ টুকরো টুকরো করে সিমেন্টের বস্তায় ভরে ভাসিয়ে দিল প্রেমিকা

৪ সেপ্টেম্বর : ত্রিকোণ প্রেমে হাড়হিম কাণ্ড মুর্শিদাবাদে! পরকীয়ায় জড়িয়ে ছিলেন এক ব্যক্তি। সেই মহিলার সঙ্গে অন্য যুবকের সম্পর্ক গড়ে ওঠে। তাতেই যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন! দেহ টুকরো টুকরো করে কেটে সিমেন্টের বস্তার মধ্যে ভাসিয়ে দেওয়ার অভিযোগ। ৭ দিন নিখোঁজের পর বিজেপিকর্মীর দেহ উদ্ধারে এমনটাই অনুমান পুলিশের। বৃহস্পতিবার ফরাক্কার বল্লালপুর ফিডার ক্যানেল ঘাট থেকে…

Read More

চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগেনি জ্যোতি বসুর দেহ! মরণোত্তর দেহদান নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক

২৮ আগস্ট : প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুর ষোলো বছর পর তাঁর মরণোত্তর দেহদান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার শঙ্কর নেত্রালয়ের চক্ষুদান সংক্রান্ত সচেতনতামূলক এক অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যে দেহটা দান করেছিলেন, চিকিৎসা বিজ্ঞানের কোনও কাজে আসেনি তা”। তিনি আরও জানান, জ্যোতি বসু যদি ব্রেন ডেথ…

Read More

স্ত্রীর সামনেই স্বামীকে এলোপাথাড়ি কোপ, বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার ৪

২৫ আগস্ট : দুর্গাপুজোর কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদকে কেন্দ্র করে স্ত্রীর সামনেই কুপিয়ে হত্যা করল স্বামীকে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বারুইপুর থানা এলাকার উত্তর ট্যাঙ্গেরবেড়িয়ায়। বিজেপি কর্মী বাপি প্রামাণিকের খুনে জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সুজন মণ্ডল, কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়া। সূত্রের খবর, ধৃতদের মধ্যে…

Read More

তারাপীঠে চারতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৬ পুণ্যার্থী

১৭ আগস্ট : শ্রাবণ মাসের শেষ সোমবারে বীরভূমের তারাপীঠে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। থানা সংলগ্ন একটি চারতলা হোটেলে সোমবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় অন্তত ৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘন কালো ধোঁয়ায় হোটেলের ভিতর উদ্ধারকাজ চালাতে গিয়ে দমকল ও পুলিশকর্মীদেরও চরম সমস্যার মুখে পড়তে…

Read More

প্রাক্তন ডেপুটি স্পিকারের ঝুলন্ত দেহ উদ্ধার, ‘রাজনীতিতে আসাটাই ভুল…’, সুইসাইড নোটে আক্ষেপ প্রকাশ

১৬ আগস্ট : রামপুরহাটের পাঁচবারের প্রাক্তন তৃণমূল বিধায়ক, প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। রবিবার সকালে রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় নিজ বাসভবন সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে পুলিশ। কী লেখা…

Read More

বাড়িতে লুকোনো নগদ সাড়ে ২৮ কোটি, মিলল ১৫ কেজি সোনাও! গ্রেপ্তার মিনার

৩০ জুলাই : অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হল। তাঁর বাড়িতে অভিযান চালিয়ে কোটি কোটি নগদ টাকা ও সোনা উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, উদ্ধার হওয়া নগদের পরিমাণ প্রায় সাড়ে ২৮ কোটি টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ১৫ কেজি সোনা। আপাতত বাড়িটিকে সিল করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবারই…

Read More

কোচবিহারের SUCI কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব, মাটিতে পড়ে আছে নেতাজি-রবীন্দ্রনাথ-শরৎচন্দ্রের ছেঁড়া ছবি

২৯ জুলাই: কোচবিহারে একাধিক রাজনৈতিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে SUCI, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই(এম)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগ উঠেছে। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট দলগুলি। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।বুধবার ভোরে কোচবিহার শহরের SUCI জেলা কার্যালয়ে দুষ্কৃতীরা দরজা ভেঙে প্রবেশ…

Read More