এরালিগুলের দীনদয়াল কলেজে বিশ্ব রেডক্রস দিবস উদযাপন
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ মে : মানবতা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে শ্রীভূমি জেলার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে শুক্রবার বিশ্ব রেডক্রস দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে বিভিন্ন তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে এক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এতে ছাত্রছাত্রী, শিক্ষক…
