এক ইভেন্টের তিনটি পদকই ভারতের ঝুলিতে

Spread the news

২১ অক্টোবর : এশিয়ান গেমসে দাপট দেখিয়েছে ভারত। আর সেই ধারাই এশিয়ান প্যারা গেমসে অব্যহত রয়েছে। এক ইভেন্টে তিনটি পদকই ভারতের ঝুলিতে। দেশকে এই সাফল্য এনে দেওয়ার নেতৃত্বে সচিন সরজেরাও খিলারি। শচিন খিলারি, মহম্মদ ইয়াসির এবং পারভিন তিনজনে মিলে জিতে নিয়েছেন সোনা, রুপো ও ব্রোঞ্জ।

প্যারালিম্পিক পদকজয়ী শচিন নিজের শেষ তথা ষষ্ঠ থ্রোয়ে ১৫.৮৭ মিটার দূরত্বে শট পুট ছুড়ে সবার নজর কাড়েন। এর সঙ্গেই ভেঙে দেন আগের গেমস রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল ১৫.৬৭ মিটারের। তাঁর পরেই ছিলেন ইয়াসির (১৫.০৬ মিটার) এবং পারভীন (১৪.৯৪ মিটার)। অর্থাৎ, শুধু সোনা জয় নয়, নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেও নজির গড়লেন সচিন। ফলে পুরুষদের শট পুট F46 বিভাগে পডিয়ামের তিনটি স্থানই দখল করল ভারত। আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে এই একচ্ছত্র সাফল্য ভারতীয় প্যারা অ্যাথলিটদের শক্তি ও দক্ষতারই পরিচয় দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *