ফলাফলের মহারণ কাল : কড়া নিরাপত্তায় শ্রীভূমিতে ভোট গণনা, নজর করিমগঞ্জ কলেজে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ মে : দীর্ঘ প্রতীক্ষার অবসান কাল। হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সকাল থেকেই উত্তেজনায় টগবগ করছে শ্রীভূমি। করিমগঞ্জ কলেজে স্থাপিত গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হচ্ছে ভোট গণনা। সকাল ৮টা থেকে প্রক্রিয়া শুরু হলেও প্রথমে ব্যালট পেপার সোর্টিং হওয়ায় মূল ইভিএম গণনা শুরু হবে প্রায় সকাল ৯টা নাগাদ।…

Read More

বেলাভূমি বৃদ্ধাবাসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ মে : পয়লা মে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শ্রীভূমি শহরের বেলাভূমি বৃদ্ধাবাসে আয়োজিত হল এক প্রশংসনীয় মানবিক উদ্যোগ। প্রবীণ নাগরিকদের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে দিনভর অনুষ্ঠিত হয় বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরে বৃদ্ধাবাসের আবাসিকদের পাশাপাশি আশপাশের এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে শিবিরটি এক…

Read More

শ্রীভূমিতে ‘চেতনার ১৯’ : ভাষা শহিদদের স্মরণে তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ মে : মাতৃভাষার মর্যাদা ও ঐতিহ্যকে স্মরণ করে শ্রীভূমিতে ‘চেতনার ১৯’ উপলক্ষে ১৭, ১৮ ও ১৯ মে তিনদিনব্যাপী এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভাষা শহিদদের আত্মত্যাগকে স্মরণ এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা চেতনা জাগ্রত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মাতৃভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে ১৯৬১ সালের ভাষা আন্দোলনের অন্যতম…

Read More

অসুস্থ ক্রিকেটার নিলাঞ্জনের পাশে দাঁড়ালেন কৃষ্ণেন্দু, এক লক্ষ টাকার অনুদান

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ মে : শ্রীভূমির প্রতিভাবান ক্রিকেটার নিলাঞ্জন দাস (সায়ন) গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন ডিএসএ শ্রীভূমির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর ব্যক্তিগত উদ্যোগে এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।শনিবার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে…

Read More

ভোটগণনা ঘিরে প্রশাসনের কড়া প্রস্তুতি : জেলা আয়ুক্ত

মোহাম্মদ জনি শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ মে : আগামী ৪ মে অনুষ্ঠিতব্য ভোট গণনা প্রক্রিয়াকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি প্রায় সম্পন্ন। শনিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক  সাংবাদিক সম্মেলন করে প্রস্তুতির কথা জানান জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র পুলিশসুপার…

Read More

শ্রীভূমিতে ক্রীড়া উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কৃষ্ণেন্দুর

অসুস্থ নিলয় রায়ের খোঁজখবর নিলেন, জানালেন দ্রুত আরোগ্যের কামনা______ মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ মে : শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে শনিবার এক তাৎপর্যপূর্ণ বৈঠকের মাধ্যমে জেলার ক্রীড়া উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে সমগ্র বিষয়টি খতিয়ে দেখেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল।ডিএসএ শ্রীভূমির কমিটির সদস্যদের সঙ্গে…

Read More

শ্রীভূমিতে এসইউসিআই-র উদ্যোগে মে দিবস পালন, শ্রমিক আন্দোলন জোরদারের আহ্বান

বরাক তরঙ্গ, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে করিমগঞ্জে এসইউসিআই (কমিউনিস্ট) দলের জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে মে দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন দলের জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য।এদিন পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ—“মে দিবস জিন্দাবাদ”, “দুনিয়ার শ্রমিক এক…

Read More

ভোট গণনা ঘিরে কড়া প্রস্তুতি, শ্রীভূমিতে উচ্চপর্যায়ের বৈঠক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে শ্রীভূমি জেলায় প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ গণনা নিশ্চিত করতে জেলা আয়ুক্ত কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক।জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক প্রদীপ কুমার দ্বিবেদী, আইএএস-এর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রিটার্নিং…

Read More

ভোট গণনার আগে শ্রীভূমিতে কড়া নজরদারি, স্ট্রংরুমে সিইও অনুরাগ গোয়েলের পরিদর্শন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : আগামী ৪ মে ভোট গণনাকে সামনে রেখে শ্রীভূমি জেলায় নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। স্বচ্ছ ও নির্ভুল গণনা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। এই প্রেক্ষাপটে পরিস্থিতি খতিয়ে দেখতে করিমগঞ্জ কলেজে স্থাপিত স্ট্রংরুম পরিদর্শনে আসেন অসমের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অনুরাগ…

Read More

অভাব-অনটন জয় করে উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে সাফল্য, দৃষ্টান্ত সম্রাট পালের

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : চরম আর্থিক সংকটকে উপেক্ষা করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে সকলকে চমকে দিল শ্রীভূমি জেলার কায়স্থগ্রামের এসভি বিদ্যানিকেতনের কলা বিভাগের ছাত্র সম্রাট পাল। একটি বিষয়ে স্টার মার্কসহ তার এই সাফল্য গরিব পরিবারের এক ছাত্রের অদম্য ইচ্ছাশক্তির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।প্রয়াত সুব্রত পাল ও শিখা পালের ছেলে সম্রাট দীর্ঘদিন ধরেই…

Read More