উধারবন্দকে পুরসভা ঘোষণায় উচ্ছ্বাস, কাঁচাকান্তি মন্দিরে পুজো রাজদীপের

Spread the news

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : উধারবন্দকে পুরসভা হিসেবে ঘোষণার সরকারি সিদ্ধান্তে আনন্দে মাতল সমগ্র অঞ্চল। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পটকা-বাজি ফুটিয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান তাঁরা। আনন্দ উদ্‌যাপনে সামিল হন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে তিনি এই ঘোষণাকে উদারবন্দের উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানান।

এদিকে, আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি উধারবন্দের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক উন্নয়ন কামনায় কাঁচাকান্তি মন্দিরে পুজো-অর্চনা করেন বিধায়ক রাজদীপ গোয়ালা। নতুন পুরসভা হিসেবে উদারবন্দের আগামী দিনের যাত্রা যাতে সুষ্ঠু ও সফল হয়, সেই প্রার্থনা জানান তিনি।

এদিনের কর্মসূচিতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

উধারবন্দকে পুরসভা ঘোষণাকে কেন্দ্র করে এদিন গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় খুশি উদারবন্দবাসী। নতুন পুরসভাকে ঘিরে আগামী দিনে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন ও নাগরিক পরিষেবার মান আরও বাড়বে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *