সোনাইয়ে দোকানে চুরি হওয়া মোবাইল ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

Spread the news

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : সোনাই বাজার সংলগ্ন মতিনগর রোডের ‘মবি ফ্ল্যাশ’ মোবাইলের দোকানে চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই সাফল্য পেল সোনাই থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া অধিকাংশ মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর মতিনগর রোডের ওই মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পরই সোনাই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের (ওসি) নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতিখাল বিদ্রোহীপাড়া এলাকা থেকে ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ধৃত ব্যক্তির হেফাজত থেকে চুরি যাওয়া সামগ্রীর মধ্যে দুটি মোবাইল ফোন ছাড়া বাকি অধিকাংশ সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে সোনাই থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *