আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : সোনাই স্বাধীনবাজারের বাসিন্দা তথা বদরপুর প্যারাগন সিনিওর সেকেন্ডারি স্কুলের ছাত্র গুলশনের রহস্যজনক মৃত্যু ঘটনায় সরব হলেন সোনাইর বিধায়ক আমিনূল হক লস্কর। স্কুল চত্বরে একজন ছাত্রের মৃত্যু ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেন আমিনূল। রবিবার গুলশনের মৃতদেহ শিলচরে নিয়ে আসতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সহ তড়িঘড়ি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌছেন বিধায়ক আমিনুল হক। তিনি গুলশনের রহস্য জনক মৃত্যু ঘটনার সঠিক তদন্তের দাবি জানান।
এদিকে, মেধাবী ছাত্র গুলশনের রহস্য জনক মৃত্যু ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাড়ানোয় বিধায়কের প্রতি কৃতজ্ঞতা জানান কংগ্রেস কর্মী সমর্থকরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বদরপুরের প্যারাগন স্কুলের হস্টেল থেকে দশম শ্রেণির ছাত্র গুলশনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।




