সোনাই এনজি স্কুল ভবন নির্মাণ কাজ পরিদর্শন বিধায়কের_____
আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল ভবন নির্মাণ কাজ পরিদর্শন করলেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর।শনিবার পূর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এসডিও-কে সঙ্গে নিয়ে চলমান ৭ কোটি টাকা খরচে স্কুল ভবন নির্মাণ কাজ পরিদর্শন করে কাজের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিধায়ক। তিনি বলেন, এনজি স্কুলকে অন্যত্র সরিয়ে স্কুল স্থলে শোপিংমল পরিকল্পনা ছিল। স্কুলটি নাকি সোনাই বাজারে যানজট সৃষ্টি সহ ভূবন যাত্রীদের অসুবিধার সৃষ্টি করেছিল। এমন সমস্যার কথা লিখিত ভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জানিয়েছিলেন তৎকালীন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া।।কিন্তু স্কুল পরিচালন কমিটি সহ এলাকাবাসী সরব হওয়ায় সব পরিকল্পনা ভেস্তে দিয়ে স্কুল স্থলে নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয় বলে মন্তব্য করেন বিধায়ক। তিনি বলেন, বিদ্যালয় স্থলে শোপিংমল অর্থাৎ মদের দোকান নির্মাণ তৈরির মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এমন মানসিকতা ভবিষ্যতে না ঘটে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিভাগীয়দের উপস্থিতিতে বিধায়ক বলেন, কাজে পার্সেন্টিজ চাই না। তবে শিশুদের ভবিষ্যতের দিক মাথায় রেখে সঠিক কাজ করার পরামর্শ দিয়ে মার্চের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।তিনি বলেন, একই সঙ্গে সোনাবাড়িঘাট ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলে ৭ কোটি টাকা খরচে স্কুল ভবন নির্মাণ কাজ শুরু হয়। সোনাবাড়িঘাট স্কুলের কাজ সম্পন্ন হওয়ার পথে। কিন্তু শোপিংমল নির্মাণ পরিকল্পনা এনজি স্কুল ভবন নির্মাণ কাজ বিলম্বের মূল কারণ বলে অভিমত ব্যক্ত করেন বিধায়ক। এসব গাফিলতির জন্য প্রাক্তন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াকে দায়ী করে নবনির্মিত স্কুল ভবনে মেট্রিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ গুরুত্ব দিতে বিভাগীয়দের পরামর্শ দেন বিধায়ক।
এতে উপস্থিত ছিলেন বিভাগীয় এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (বিল্ডিং) বিশু দাস, অ্যাসিস্টেন্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার আরিফ আহমেদ, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হাবিব আহমদ মজুমদার ছাড়াও ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমদ লস্কর, জেলা কংগ্রেস কিষান মোর্চা সভাপতি বাবুল বড়ভূইয়া, সোনাই শহর মণ্ডল কংগ্রেস সভাপতি শাহাদাত হোসেন লস্কর সহ অন্যান্যরা।



