গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সংবিধান দিবস উদযাপন

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে যথাযোগ্য মর্যাদায় ১১তম সংবিধান দিবস পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক নিরঞ্জন দত্ত । এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, শৈক্ষিক নিবন্ধক ডঃ অভিজিৎ নাথ সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা…

Read More

গঠন ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটি, নিজস্ব লাভে ব্যক্তিগত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : শিলচর শহরের কৃত্রিম যানজট মুক্ত করতে মুখ্যমন্ত্রী ফ্লাইওভার নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছেন। এরপর থেকে ফ্লাইওভার নির্মাণ নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়। কিছু ব্যবসায়ী ফ্লাইওভার নির্মাণের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যারদরুন প্রশাসনের পক্ষে এক নাগরিক সভারও আহ্বান করা হয়। সভায়ও ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। তারপরও কিছু ব্যবসায়ী আপত্তি তুলেন।…

Read More

শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে শিলচরেও বিক্ষোভ

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ২৯টি শ্রম আইন বাতিল করে শ্রম বিরোধী ৪টি শ্রম কোড কার্যকর করার বিরুদ্ধে সারা দেশের সঙ্গে শিলচরেও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন ও কৃষক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে প্রদর্শন করেন। বুধবার শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ৫টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন কৃষক সংগঠনের প্রায় পাঁচ শতাধিক লোকের সমাবেশে উত্তাল হয়ে উঠে। বিক্ষোভ…

Read More

রাতেই মাঠ পরিদর্শন ম্যাজিস্ট্রেটের, স্পোর্টিং ক্লাবকে শোকজ

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : অনুমতি ছাড়া মাঠে কীভাবে চলছে এক্সপোর নির্মাণ কাজ এনিয়ে শিলচর স্পোর্টিং ক্লাবকে শোকজ করল প্রশাসন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মেলার প্রস্তুতির কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার রাতে মাঠ পরিদর্শন করেন জেলা ম্যাজিস্ট্রেট পি পেগু। মাঠে গিয়ে সরেজমিনে সবকিছু খতিয়ে দেখেন। এর পরবর্তীতে এ নিয়ে ক্লাবের সচিবকে চিঠি…

Read More

অগপ দলের জেলা কমিটির প্রতিনিধি দল দাবি জানায় রংপুর খাস জমির ক্ষতিপূরণ ও পুনর্বাসন

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : মঙ্গলবার অগপর কাছাড় জেলা কমিটির একটি প্রতিনিধিদল কাছাড় জেলা &x&নার  মৃদুল যাদবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল শিলচর থেকে ভাইরেংটি পর্যন্ত ভারতমালা প্রকল্পের প্রথম পর্যায়ে রাস্তা নির্মাণের জন্য রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড এলাকায় খাস জমির ওপর দীর্ঘদিন ধরে বসবাসরত পরিবারগুলির ক্ষতিপূরণ প্রদানের দাবিকে সরকার যেন…

Read More

ধলাইর দার্বি চা-বাগানে বলেরো পিক-আপের ধাক্কায় প্রাণ হারালেন মহিলা শ্রমিক

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : বলেরো পিক-আপের ধাক্কায় মৃত্যু ঘটল এক মহিলা চা শ্রমিকের। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার ধলাইর দার্বি চা-বাগানে। এদিন সকালে বাগানের স্থায়ী মহিলা চা শ্রমিক কোহিনুর বিবি (৫০) ছুটি নিতে হাসপাতালে যাওয়া পথে একটি বলেরো পিক-আপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান। জানা যায়, সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ বাগানের ভেতরের…

Read More

প্রস্তাবিত উড়াল সেতুর ডিপিআর প্রকাশ করার দাবি বিডিএফের

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : শিলচরে প্রস্তাবিত উড়াল সেতু নিয়ে এখন অবদি নাগরিকদের মনে বিভ্রান্তি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে অবিলম্বে নাগরিক সভায় উল্লেখিত পাঁচটি প্রবেশপথ সহ উড়াল সেতুর ডিপিআর ও মানচিত্র জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে এদিন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ…

Read More

বরাক নদীতে পড়ে গেল পুর নিগমের গাড়ি, অল্পের জন্য রক্ষা চালক

রাজীব মজুমদার, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : শিলচরে সকালে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে পড়ে গেল শিলচর পির নিগমের একটি Big Supersucker গাড়ি। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে শিলচর সদরঘাট এলাকায়। সূত্রে জানা যায়, গাড়িটি ধোয়ার উদ্দেশ্যে চালক সেটিকে বরাক নদীর তীরে নিয়ে যান। কিন্তু কিছুক্ষণ…

Read More

নেতাজি ছত্র যুব সংস্থার রজতজয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান ১৪ ও ২০ ডিসেম্বর

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : শিলচরের অন্যান্য সক্রিয় সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছত্র যুব সংস্থা (NCYS)-এর রজতজয়ন্তী বর্ষ উদযাপনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর রবিবার সকালে সাংস্কৃতিক শোভাযাত্রা এবং ২০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শিলচর বঙ্গভবনে আয়োজন করা হবে মহাসমারোহে সমাপ্তি অনুষ্ঠান। এনিয়ে রবিবার হোটেল ইলোরার কনফারেন্স হলে সভানেত্রী মহুয়া ভৌমিকের…

Read More

খোঁজ শিলচরের উদ্যোগে বর্ণাঢ্য ‘মিলন সম্মিলনী’ অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা নিয়ে খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “মিলন সম্মিলনী” অনুষ্ঠান। সংস্থার সদস্য, উপদেষ্টা, বিশিষ্ট নাগরিকসহ এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এদিনের এই মিলনমেলায় অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাগত বক্তব্য রাখেন। এরপর একে একে মঞ্চে…

Read More