নিখোঁজ যুবকের মৃতদেহ ধানক্ষেত থেকে উদ্ধার দুল্লভছড়ায়

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : চারদিন ধরে নিখোঁজ থাকার পর বিনয় ভর নামে এক যুবকের মৃতদেহ ধানক্ষেত থেকে উদ্ধার হল। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুল্লভছড়া চা-বাগান এলাকায়।জানা গেছে, চারদিন আগে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি বিনয় ভর। এরপর তাঁর স্ত্রী ও মা আত্মীয়স্বজনের বাড়ি-সহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ চালিয়েও তাঁর সন্ধান…

Read More

স্কুটি-বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাতাবাড়ির গন্ধরাজবাড়ির যুবক মুক্তার আহমেদ ওরফে সাজান। সোমবার সন্ধ্যায় চরগোলা মিনি হাসপাতালের সামনে স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চরগুলা মিনি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার…

Read More

রাতাবাড়িতে ARSP-এর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা, ব্যাপক সাড়া

নুরুল হক, রাতাবাড়ি।বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : এলাকার ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভার মূল্যায়ন এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে রবিবার রাতাবাড়িতে ARSP-এর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিন পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ…

Read More

রাতাবাড়িতে স্বচ্ছ ভারত অভিযান জিপি কমিটির

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কার্যক্রমের ২৫ বছর পূর্তি উপলক্ষে কাজিরবাজার জিপি কমিটির উদ্যোগে রাতাবাড়িতে স্বচ্ছ ভারত অভিযান ও সাফাই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় জিপি কমিটির কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানের মাধ্যমে স্কুল চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি…

Read More

সিদ্দেকের রাজনৈতিক জীবন, সাহসী ভূমিকা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ রাতাবাড়িতে

নুরুল হক, রাতাবাড়ি।বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর: রাতাবাড়ির কাজিরবাজারে প্রয়াত নেতা সিদ্দেক আহমেদের স্মরণে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাতাবাড়ির বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। হিফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি আব্দুল বাসিত আলকাসিমি। তিনি সিদ্দেক আহমেদের দীর্ঘ রাজনৈতিক ও…

Read More

কাজিরবাজারে নিষিদ্ধ মাছ বিক্রির অভিযোগ, ব্যবসায়ীদের সতর্ক করল বাজার কমিটি

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : কাজিরবাজার মাছ বাজারে নিষিদ্ধ বা অননুমোদিত মাছ বিক্রির অভিযোগ ঘিরে তৎপর হল বাজার কমিটি। খবর পেয়ে বাজার কমিটির সভাপতি এনাম উদ্দিন আবুলের নেতৃত্বে সদস্যরা মাছ বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিষিদ্ধ বা অননুমোদিত মাছ বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। প্রশাসনের মৎস্য সংক্রান্ত বিধিনিষেধ…

Read More

রাতাবাড়িতে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের স্মৃতিচারণ সভা কাল

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সিদ্দেক আহমেদের স্মরণে আগামীকাল, ১৯ সেপ্টেম্বর, রাতাবাড়ির কাজির বাজারে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে। কাজিরবাজারে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন বিশিষ্ট বক্তা মওলানা আব্দুল বাসিত আলকাসিমি। এছাড়াও উপস্থিত থাকবেন প্রয়াত সিদ্দেক আহমেদের পুত্র তৌসিফ রাসুল, কেন্দ্রীয় নদওয়ার সম্পাদক মওলানা আসহাবুদ্দিন, উত্তর-পূর্বাঞ্চল আহলে সুন্নত…

Read More

রাতাবাড়িতে লেভেল ক্রসিংয়ের দাবিতে  সাংসদকে নিয়ে জিএমের সঙ্গে সাক্ষাৎ

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : রাতাবাড়ি-পলডহর পূর্ত সড়কে দীর্ঘদিনের গণদাবি রেলওয়ে লেভেল ক্রসিং বা রোড আন্ডার ব্রিজ (RUB) নির্মাণ করা। এই দাবি নিয়ে প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেলাল আহমেদ খান সহ এক প্রতিনিধিদল সাংসদ কৃপানাথ মালাকে সঙ্গে করে উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করে। গত ১৫ সেপ্টেম্বর উত্তর-পূর্ব সীমান্ত রেলের…

Read More