বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সিদ্দেক আহমেদের স্মরণে আগামীকাল, ১৯ সেপ্টেম্বর, রাতাবাড়ির কাজির বাজারে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে। কাজিরবাজারে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন বিশিষ্ট বক্তা মওলানা আব্দুল বাসিত আলকাসিমি। এছাড়াও উপস্থিত থাকবেন প্রয়াত সিদ্দেক আহমেদের পুত্র তৌসিফ রাসুল, কেন্দ্রীয় নদওয়ার সম্পাদক মওলানা আসহাবুদ্দিন, উত্তর-পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আব্দুল জলিল নিজামি এবং কাজির বাজার হাইস্কুলের শিক্ষক মওলানা আতাউর রহমান।
সভায় প্রয়াত মন্ত্রীর কর্মজীবন, সমাজ ও জনজীবনে তাঁর অবদান নিয়ে স্মৃতিচারণ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।
রাতাবাড়ির সুশীল সমাজের পক্ষে হেলাল আহমদ খান ও মওলানা হোসেন আহমেদ সমাজসেবী হিফজুর রহমান প্রমুখ।



