ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ মে : খারুপেটিয়ায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল শংখধর শইকিয়া। জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতরভাবে আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।

নিহত শংখধর শইকিয়া খারুপেটিয়া থানায় ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি দরং জেলার দুনী এলাকায়। এই আকস্মিক ঘটনায় পুলিশ মহলসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *