বরাক তরঙ্গ, ২১ মে : উৎকোচ নিতে গিয়েই দুর্নীতি দমন শাখার জালে ধরা পড়লেন এক সরকারি আধিকারিক। ৫০ হাজার টাকা উৎকোচ গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ACS আধিকারিক লাচিতকুমার দাসকে।
জানা গেছে, অভিযুক্ত লাচিত কুমার দাস গুয়াহাটির রূপনগরে অবস্থিত সেটেলমেন্ট অধিকর্তার কার্যালয়ে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, একটি কাজ করে দেওয়ার নাম করে তিনি ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। পরে অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন শাখা ফাঁদ পেতে অভিযান চালায়।
অভিযানের সময় উৎকোচের টাকা গ্রহণ করার মুহূর্তেই হাতে-নাতে ধরা পড়েন লাচিতকুমার দাস। এরপর তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন শাখা। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।



