সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় থাং-টা চ্যাম্পিয়নশিপে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় থাং-টা (পুরুষ ও মহিলা) চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অংশগ্রহণ করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করে বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছে। গত ২৬ অক্টোবর থেকে মণিপুরের ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটিতে এই প্রতিযোগিতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের FYIMP প্রথম সেমিস্টারের ছাত্রী…

Read More

পিএম শ্রী বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা সচেতনতা কর্মসূচি গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে কাছাড় জেলার লক্ষীপুরের পিএম শ্রী বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়। গত ১৫ অক্টোবর ‘উদ্যোক্তা দক্ষতার বিকাশ’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন স্টুডেন্ট ইনোভেশন…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের শপথ গ্রহণ, শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় গুরুত্ব

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ছাত্র সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, প্রধান অতিথি শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়, নিবন্ধক ড. অভিজিৎ নাথ, শৈক্ষিক নিবন্ধক ড. নিলেন্দু ধর, ছাত্রকল্যাণ অধিকর্তা ড. জয়দীপ পাল এবং রিটার্নিং অফিসার ড. সঞ্জীব ভট্টাচার্য।…

Read More

জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও গবেষণায় জোর, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল মনোনীত পিয়ার টিমের পরিদর্শন সমাপ্ত

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ বাস্তবায়নের প্রস্তুতি, গবেষণার পরিসর সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে শেষ হল গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল মনোনীত পিয়ার টিমের দু’দিনের পরিদর্শন। সোমবার থেকে শুরু হওয়া এই পরিদর্শন মঙ্গলবার সমাপ্ত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত পরিকাঠামো, গবেষণামূলক কার্যক্রম, গুণমান নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা খতিয়ে দেখেন বিশিষ্ট…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়কে ১০টি কম্পিউটার দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB) কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) উদ্যোগের আওতায় শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়কে ১০টি কম্পিউটার প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে কম্পিউটারগুলি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. অভিজিৎ নাথ,…

Read More

পাঠ্যপুস্তকের বাইরে রসায়ন : দৈনন্দিন জীবন ও উদ্যোক্তা সম্ভাবনা নিয়ে বক্তৃতা

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : রসায়নের ব্যবহার যে শুধু পাঠ্যবই কিংবা পরীক্ষাগারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দৈনন্দিন জীবন, স্বাস্থ্য, প্রযুক্তি, পরিবেশ এবং কর্মসংস্থানের সঙ্গে এর নিবিড় সম্পর্ক রয়েছে—এই বার্তা সামনে রেখে শিলচরে অনুষ্ঠিত হল বিশেষ বক্তৃতা অনুষ্ঠান। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের দক্ষতা উন্নয়ন কেন্দ্র ও প্রতিষ্ঠান উদ্ভাবন পরিষদের জনসচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার পি এম শ্রী নরসিং…

Read More

টেকসই উদ্যোক্তা ও কৃষি নিয়ে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে দক্ষতা-ভিত্তিক বক্তৃতা

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরের উদ্ভিদবিদ্যা বিভাগের উদ্যোগে ‘টেকসই উদ্যোক্তা: মাশরুম চাষ ও ভাসমান বেড কৃষি’ শীর্ষক একটি দক্ষতা-ভিত্তিক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে টেকসই কৃষি, বিকল্প উদ্যোক্তা এবং আত্মনির্ভরশীল জীবিকার বিভিন্ন সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হোজাইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে তিন নতুন আধিকারিকের দায়িত্ব গ্রহণ

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরে বৃহস্পতিবার তিনজন নতুন আধিকারিক তাঁদের দায়িত্ব গ্রহণ করেন। ড. অভিজিৎ নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ড. নিলেন্দু ধর ভারপ্রাপ্ত অ্যাকাডেমিক রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নেন। একই দিনে অভিজিৎ সূত্রধর ডেপুটি কন্ট্রোলার অব এক্সামিনেশনস পদে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন আধিকারিকদের যোগদানের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়, বিদ্যুৎ কান্তি পাল,…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে বেদ জ্ঞান সপ্তাহ সমাপ্ত

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : মহর্ষি সান্দীপনী বেদ বিদ্যা প্রতিষ্ঠানের উদ্যোগে এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত সপ্তদিবসীয় বেদ জ্ঞান সপ্তাহ মঙ্গলবার শেষ হয়েছে। ২২ থেকে ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে বৈদিক জ্ঞান ও ভারতীয় জ্ঞান-পরম্পরা নিয়ে আলোচনা হয়। সাতজন বিশিষ্ট বক্তা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে বেদ জ্ঞান সপ্তাহ

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : মহর্ষি সান্দীপনি বেদ বিদ্যা প্রতিষ্ঠান, উজ্জয়িনীর সহযোগিতায় গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরের সংস্কৃত বিভাগে সাত দিনব্যাপী ‘বেদ জ্ঞান সপ্তাহ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈদিক জ্ঞান ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ছাত্রছাত্রী, গবেষক ও শিক্ষকদের বৈদিক সাহিত্যের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের সূচনায় বৈদিক জ্ঞান ও…

Read More