‘বাঙালি’ ও ‘বাংলাদেশি’ এক নয়, দুই পরিচয়ের মধ্যে রয়েছে মৌলিক পার্থক্য

বরাক তরঙ্গ, ২ নভেম্বর, সোমবার,‘বাঙালি’ এবং ‘বাংলাদেশি’—এই দুটি পরিচয়কে এক করে দেখার প্রবণতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অথচ ভাষাগত ও জাতিগত পরিচয়ের সঙ্গে কোনও দেশের নাগরিকত্বের পরিচয়ের মৌলিক পার্থক্য রয়েছে। বাঙালি একটি জাতিসত্তার পরিচয়, অন্যদিকে বাংলাদেশি একটি রাষ্ট্রীয় নাগরিকত্বের পরিচয়। বাংলা যাঁদের মাতৃভাষা, যাঁরা বাঙালি ভাষা ও সংস্কৃতির ধারক, তাঁরা বাঙালি। আর বাংলাদেশি বলতে বোঝায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের…

Read More

বরাক-ব্রহ্মপুত্রের মেলবন্ধন অটুট রাখার দায়িত্ব সবার

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর, সোমবার,অসমের বহুজাতিক, বহুভাষিক ও বহুসাংস্কৃতিক পরিচয়ই রাজ্যটির অন্যতম প্রধান শক্তি। বিভিন্ন ভাষা, ধর্ম ও সংস্কৃতির মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এখানে বসবাস করে আসছেন। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের মধ্যে এই পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি অসমের সামাজিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ ভিত্তি। অথচ সাম্প্রতিক সময়ে শ্রীভূমি…

Read More

বেহাল রাস্তা ও যানজটে পুজোর আনন্দ অনেকটাই ম্লান বরাকে

বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর, সোমবার,দুর্গাপুজো মানেই আনন্দ, সম্প্রীতি ও মিলনোৎসব। পুজোর ক’টা দিন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ মেতে ওঠেন উৎসবের আনন্দে। কিন্তু বরাক উপত্যকার শিলচর, শ্রীভূমি ও হাইলাকান্দির মানুষের কাছে এ বছরের দুর্গাপুজোর আনন্দ অনেকটাই ম্লান করে দিয়েছে বেহাল রাস্তা। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে বেরিয়ে হাজার হাজার মানুষকে যদি ভাঙাচোরা রাস্তা, যানজট ও যাতায়াতের দুর্ভোগের মুখে…

Read More

শিলচর পুর নিগমের কাউন্সিলরদের অভিনন্দন, প্রত্যাশা পূরণ করাই হোক প্রধান লক্ষ্য

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর, সোমবার,সুষ্ঠুভাবে সম্পন্ন হল শিলচর পুর নিগমের নির্বাচন। নির্বাচিত হলেন ৪২টি ওয়ার্ডের ৪২ জন প্রতিনিধি। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এনডিএ। তাদের ৩৪ জন প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে, নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ছয়জন এবং কংগ্রেসের জয়ী প্রার্থী দু’জন। নির্বাচিত সকল প্রতিনিধিকে অভিনন্দন। তবে এই জয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে শহরবাসীর বিপুল প্রত্যাশা…

Read More

কৃষকের সার পাচার—সিন্ডিকেটের শিকড় কোথায়?

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর, সোমবার,অসমের কৃষকদের জন্য বরাদ্দ ইউরিয়া সার যদি সত্যিই রাজ্যের সীমানা পেরিয়ে মিজোরাম হয়ে মায়ান্মারের দিকে পাচার হয়ে থাকে, তবে বিষয়টি নিছক অবৈধ ব্যবসার অভিযোগ হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে কৃষকের অধিকার, সরকারি ভর্তুকি-নির্ভর সরবরাহব্যবস্থা এবং প্রশাসনিক নজরদারির কার্যকারিতা। সম্প্রতি বরাকের তিন জেলায় বিপুল পরিমাণ সার বাজেয়াপ্ত হওয়ার…

Read More

শুধু প্রতিশ্রুতি নয়, সমস্যার সমাধানও করতে হবে

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর, সোমবার,শিলচর পুর নিগম নির্বাচন দরজায় কড়া নাড়ছে। প্রায় ছ’বছর পর পুরভোট এবং পুরসভা থেকে পুরনিগমে উন্নীত হওয়ার পর এটাই প্রথম নির্বাচন। ৪২টি ওয়ার্ডে এখন প্রচার তুঙ্গে। প্রার্থীদের মুখে নানা প্রতিশ্রুতিও শোনা যাচ্ছে। কিন্তু নির্বাচনী প্রচারের ভিড়ে শিলচরের দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলিই হওয়া উচিত মূল আলোচনার বিষয়। শহরের সবচেয়ে বড় সমস্যাগুলির একটি কৃত্রিম…

Read More

দুর্গোৎসবের আগে শ্রীভূমি শহরকে সাজাতে সমন্বিত উদ্যোগ জরুরি

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর, সোমবার,শ্রীভূমি শহরের শ্রীবৃদ্ধি ও নাগরিক পরিষেবার উন্নয়নে এখন প্রয়োজন প্রশাসন, পুরসভা, বিভিন্ন সরকারি দফতর এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ। বিশেষ করে দুর্গোৎসবের আগে শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও নিরাপদ করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা আবর্জনা, নোংরা-আবর্জনায় ভরা নালা-নর্দমা এবং অপরিচ্ছন্ন পরিবেশ উৎসবের আনন্দকে ম্লান…

Read More

শিলচর পুর নিগম নির্বাচন: শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে প্রশ্নের স্বচ্ছ তদন্ত হোক

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর, সোমবার,শিলচর পুর নিগম নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সামনে আসছে নানা অভিযোগ ও বিতর্ক। এর মধ্যে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে ওঠা প্রশ্ন নিঃসন্দেহে উদ্বেগজনক। বিজেপি ও কংগ্রেস—দুই দলেরই কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত অসঙ্গতির অভিযোগ উঠেছে। অভিযোগ সত্যি কি না, তা তদন্তসাপেক্ষ বিষয়। কিন্তু নির্বাচনের…

Read More

শিলচর শহরে ট্রাফিক আইন অমান্যের প্রবণতা বাড়ছে বাইক-অটোর, ডেকে আনতে পারে বিপদ

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর, সোমবার,শহরের যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক আইন ও নির্দেশিকা থাকা সত্ত্বেও শিলচর শহরে দিনের পর দিন বাড়ছে আইন অমান্যের প্রবণতা। নিয়ম ভাঙার এই সংস্কৃতি শুধু প্রশাসনের প্রতি অবজ্ঞাই প্রকাশ করছে না, একই সঙ্গে পথচারী ও অন্যান্য যানবাহনের যাত্রীদের জীবনকেও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। প্রশ্ন উঠছে—বড় কোনও দুর্ঘটনা ঘটার পরই কি আমাদের টনক…

Read More

আন্তঃরাজ্য বাণিজ্যের পথে হয়রানি নয়, চাই প্রশাসনিক সুরাহা

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট, সোমবার, আন্তঃরাজ্য বাণিজ্য শুধু এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহণের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে আঞ্চলিক অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, বাজারব্যবস্থা এবং হাজার হাজার মানুষের জীবিকা। ফলে বৈধ নথিপত্র ও প্রয়োজনীয় চালান নিয়ে পণ্য পরিবহণকারী বাণিজ্যিক ট্রাক চালকদের হয়রানির অভিযোগ নিঃসন্দেহে উদ্বেগের। মিজোরাম অভিমুখী ট্রাক চালকদের ঘিরে যে অভিযোগ সামনে এসেছে,…

Read More