বিভিসিএল হেলথ সেন্টারে লায়ন্স ক্লাবের চতুর্থ চক্ষু শিবির

Spread the news

৬২ জনের চক্ষু পরীক্ষা, ছানি ধরা পড়ল ১০ জনের, বিনামূল্যে ৩৩ জোড়া চশমা বিতরণ

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার ও শিলচর লায়ন্স আই হসপিটাল এবং ভেলি স্ট্রং সিমেন্টের উদ্যোগে বিনামূল্যে ক্যাটারাক্ট চক্ষু ছানি শনাক্তকরণ এবং মাইক্রোসার্জারি আই ও এল শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার বদরপুরঘাট দেবেন্দ্রনগর স্থিত বিভিসিএল হেলথ সেন্টারে লায়ন্স বর্ষ ২০২৬–২৭-এর চতুর্থ চক্ষু শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়। শিবিরে এলাকার মোট ৬২ জন রোগীর নাম নথিভুক্ত করে তাঁদের চক্ষু পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ১০ জন রোগীর চোখে ছানি শনাক্ত হয়। তাঁদের উন্নত চিকিৎসা ও ছানি অস্ত্রোপচারের জন্য শিলচরের লায়ন্স আই হসপিটালে পাঠানো হয়েছে। পাশাপাশি দৃষ্টিশক্তির সমস্যা থাকা প্রয়োজনীয় রোগীদের মধ্যে বিনামূল্যে ৩৩ জোড়া চশমা বিতরণ করা হয়।

সাধারণ মানুষের কাছে সহজলভ্য চক্ষু চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যার দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার সুযোগ করে দেওয়াই ছিল এই চক্ষু শিবিরের মূল উদ্দেশ্য। শিবিরে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরিষেবা প্রদান করা হয়।

লায়ন্স ক্লাবের এই উদ্যোগে উপকৃত হন এলাকার বহু মানুষ। ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্য ও চক্ষু পরিষেবা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভ্যালি স্ট্রং সিমেন্টের সিইও তথা ক্লাবের আইপিপি মুকেশ আগরওয়াল। এদিন অন্যান্যদের মধ্যে শিবিরে উপস্থিত ছিলেন সভাপতি ডা: স্বপন কুমার দাস, বর্ষীয়ান লায়ন্স কর্মকর্তা প্রদীপ্ত কুমার দে, সুজিত কর, সমরজিৎ চক্রবর্তী, শমীন্দ্র পাল প্রমুখ।

তাছাড়াও স্বেচ্ছাসেবী হিসেবে আইনজীবী লক্ষী দত্তগুপ্ত। তাছাড়াও শিলচরের লায়ন্স আই হসপিটাল ও ভ্যালি স্ট্রং সিমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্লাবের মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপার্সন শমীন্দ্র পাল এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *