দুর্ঘটনাগ্রস্ত যুবককে আর্থিক সহায়তা ভাগা রুরেল অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট সোসাইটির

বরাক তরঙ্গ, ২৫ মার্চ : মানবিক উদ্যোগের পরিচয় দিয়ে দুর্ঘটনায় আহত এক ব্যক্তির পাশে দাঁড়াল ভাগা রুরেল অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট সোসাইটি। ধলাই থানার অন্তর্গত ইসলামাবাদ এলাকার বাসিন্দা মানিক উদ্দিন লস্কর সম্প্রতি এক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে কোমরের হাড় ভেঙে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার ব্যয়ভার সামাল দিতে সমস্যার সম্মুখীন হওয়ায় সোসাইটির পক্ষ থেকে…

Read More

ধলাইয়ে কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা, দাবি নরসিংহপুর ব্লক কংগ্রেস সভাপতির

দিলোয়ার বড়ভূইয়া, ধলাই।বরাক তরঙ্গ, ২৫ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই বিধানসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর কংগ্রেস শিবিরে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ধলাইয়ে কংগ্রেস প্রার্থীর জয় এখন শুধু সময়ের অপেক্ষা এমনই দাবি করেছেন নরসিংহপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিত। বুধবার দক্ষিণ ধলাইয়ে এক নির্বাচনী সভা শেষে সাংবাদিকদের…

Read More

ধলাইয়ে বাগান এলাকায় কংগ্রেসের জোর প্রচার

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২৫ মার্চ : আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই বিধানসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ তীব্র হয়ে উঠেছে। বুধবার ভুবনডহ চা-বাগানে একাধিক নির্বাচনী সভা করে ভারতীয় জাতীয় কংগ্রেস। সভাগুলিতে উপস্থিত ছিলেন দলের মনোনীত প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু তুলে ধরেন।…

Read More

ধলাইয়ে জোরদার প্রচার, বুথভিত্তিক কর্মসূচিতে অমিয়কান্তি

বরাক তরঙ্গ, ২৫ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই সমষ্টিতে জোরদার প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশ। বুধবার বড়জালেঙ্গা মণ্ডলের বিভিন্ন বুথে একাধিক ছোট-বড় জনসভা করে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। এদিন পশ্চিম নওয়াগাঁও, সিঙ্গারীপাড়া, নিউ বাগবাহার, কুকুরখাউড়ি, প্রতাপপুর, সিরাতিকুনা, মুড়া বস্তি ও নওয়াগাঁও-সহ একাধিক…

Read More

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ধলাইয়ে বিদ্রোহ থামল, সিদ্ধান্ত বদল নীহার

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ,২২ মার্চ : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধলাই কেন্দ্রকে ঘিরে চলা রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত জানালেন বর্তমান বিধায়ক নীহাররঞ্জন দাস। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি হস্তক্ষেপ এবং দলীয় নেতৃত্বের অনুরোধের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নীহাররঞ্জন…

Read More

নির্দল লড়াই নিয়ে ধোঁয়াশা, ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২১ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ধলাইয়ের রাজনীতিতে জোর জল্পনা তৈরি হয়েছে। টিকিট বঞ্চিত হয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দেওয়া বিধায়ক নীহাররঞ্জন দাস শেষ পর্যন্ত নির্বাচনী ময়দানে থাকবেন, নাকি সরে দাঁড়াবেন—তা নিয়েই সরগরম রাজনৈতিক মহল। ভারতীয় জনতা পার্টি ধলাই আসনে প্রার্থী করেছে অমিয়কান্তি দাসকে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ নীহাররঞ্জন…

Read More

লাহরিঘাটে খুনের ঘটনায় গ্রেফতার যুবক ধলাইয়ের বাসিন্দা

বরাক তরঙ্গ, ২১ মার্চ : মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত বরসলা পুলিশ ফাঁড়ির লাহরিপাম গ্রামে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া যুবক ধলাইয়ে জামালপুরের আব্দুল মান্নান বলে পরিচয় পাওয়া যায়। দু’দিন আগে হান্নান মরিগাঁও গিয়েছিল। শুক্রবার বিকেলে লাহরিপাম গ্রামে আব্দুল মান্নান গুলি চালালে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয় আলি আহমদ হোসেন খান নামে এক ব্যক্তির।…

Read More

জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ, একাধিক আহত

বরাক তরঙ্গ, ১৯ মার্চ : কাছাড় জেলার ধলাই থানা এলাকার রাজঘাট গ্রামে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে বৃহস্পতিবার এক রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর প্রায় ২টা নাগাদ দুই পক্ষের মধ্যে তুমুল মারামারিতে অন্তত কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় বাসিন্দা রজনা…

Read More

সাংবাদিক প্রিতম নাথের পিতৃদেব প্রাক্তন সেনাকর্মী প্রহ্লাদচন্দ্র নাথ প্রয়াত

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : ধলাই দুলাল গ্রামের বাসিন্দা, প্রাক্তন সেনাকর্মী প্রহ্লাদচন্দ্র নাথ আর নেই। মঙ্গলবার দুপুর প্রায় একটায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। প্রহ্লাদ নাথ ভারতীয় সেনাবাহিনীর আর্মি মেডিক্যাল কোরে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কর্মরত ছিলেন। কর্মজীবনে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে তিনি দেশমাতৃকার সেবায়…

Read More

ঝড়-শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড দক্ষিণ ধলাই,  ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : বসন্তেই প্রকৃতির ভয়াবহ তাণ্ডব। চৈত্রের শুরুতেই তিন দফার ঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেল দক্ষিণ ধলাইয়ের বিস্তীর্ণ এলাকা। রবিবার রাতের সেই প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বহু পরিবার। শিলাবৃষ্টির তীব্রতায় শত শত ঘরের টিনের চাল ঝাঁজরা হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে, সুযোগ বুঝে টিনের কালোবাজারির…

Read More