বরাক তরঙ্গ, ২২ মে : ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত পঞ্চায়েত কাপ ২০২৬ নক আউট ফুটবল প্রতিযোগিতায় বি গ্ৰুপের প্রথম খেলায় জয়ী হলো আঞ্জুমা এন্টারপ্রাইজ। শুক্রবার রাজঘাট রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠে ইলেভেন ব্রাদার্স রাজঘাট দলকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালো আঞ্জুমা এন্টারপ্রাইজ।
খেলার শুরুতে দু’টি দল সমানে সমানে পাল্লা দিয়ে খেলে তবে গোলের মুখ দেখেনি ১১ ব্রাদার্স রাজঘাট। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আঞ্জুমা এন্টারপ্রাইজ। দ্বিতীয়ার্ধের খেলায় আরও দু’টি গোল করে দলের জয় নিশ্চিত করে আঞ্জুমা এন্টারপ্রাইজ। দু’টি গোল করে দলকে জয়ী করতে মুখ্য ভূমিকা পালন করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন আঞ্জুমা এন্টারপ্রাইজ দলের খেলোয়াড় নুনতে। তার হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী নিবুল বড়ভূইয়া, গ্ৰুপ সদস্যার প্রতিনিধি শিপার আহমদ লস্কর, ফখরুল ইসলাম। শনিবার খেলা নেই তবে রবিবার চান্নিঘাট এফসি খেলবে আর্জানপুর এফসির বিরুদ্ধে।



