নরসিংহপুরে ভয়াবহ বাইক দুর্ঘটনা, আহত দুই যুবক, আশঙ্কাজনক এক
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : নরসিংহপুরে এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যুবক। রবিবার রাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, রাত আনুমানিক পৌনে এগারোটার সময় শিলচর থেকে কাবুগঞ্জ অভিমুখে আসা একটি বাইক নরসিংহপুর পেট্রোল পাম্পের নিকটে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুতগতির কারণে বাইকটি হঠাৎ পালটি খেয়ে রাস্তার ওপর ছিটকে…
