লোকসেবা ভবনে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুনীল গাভাস্কারের

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুন : ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল মনোহর গাভাস্কার শনিবার লোকসেবা ভবনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ভারতীয় ক্রিকেটের গৌরবময় ঐতিহ্য, আধুনিক ক্রিকেটের পরিবর্তিত ধারা এবং অসমে ক্রিকেটের আরও বিস্তার ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো শক্তিশালী করা, প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা এবং খেলাধুলার সার্বিক বিকাশের বিভিন্ন বিষয়েও উভয়ের মধ্যে মতবিনিময় হয়েছে। এই সৌজন্য সাক্ষাৎকে রাজ্যে ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *