অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০১, ক্ষতিগ্রস্ত ১.২৬ লক্ষেরও বেশি

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : অসমে বন্যায় মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে নাগাল্যান্ডের মোন জেলা থেকে নেমে আসা জলের স্রোতে রাজ্যের ঊর্ধ্বাঞ্চলের তিন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে মৃতদেহ। সোমবার শিবসাগর জেলার আমগুড়ি রাজস্ব চক্র এলাকায় ফের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এর ফলে চলতি বন্যায়…

Read More

অসমে বন্যা পরিস্থিতি এখনও সংকটজনক, মৃতের সংখ্যা বেড়ে ১০০

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : উজান অসমের বন্যা পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটজনক। গত ২৪ ঘণ্টায় বন্যার জলে ডুবে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০-তে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ASDMA) সর্বশেষ তথ্য অনুযায়ী, গোলাঘাট ও কার্বি আংলং জেলায় জলে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে। এদিকে, রাজ্যের সাতটি জেলার…

Read More

উজান অসমে বন্যায় মৃত বেড়ে ৯৫ জন, কাটেনি দুর্ভোগ, নতুন করে প্লাবনের আশঙ্কায় আতঙ্ক

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : অসমে বন্যার জল কিছুটা কমতে শুরু করলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি। বন্যার ভয়াবহতার পর এখন নতুন নতুন সমস্যার মুখোমুখি হচ্ছেন ক্ষতিগ্রস্তরা। অনেক পরিবার বাড়িতে ফিরলেও তাদের স্বপ্নের ঘর এখন কাদায় ভরে রয়েছে, যা স্বাভাবিক জীবনে ফিরতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে, বুধবার রাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে টানা ভারি বৃষ্টির…

Read More

শিবসাগর-চরাইদেউয়ের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডা

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : উজান অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে বুধবার শিবসাগর ও চরাইদেউ জেলার একাধিক বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ (জেপি) নাড্ডা। সফরকালে তিনি ক্ষতিগ্রস্ত অঞ্চল ঘুরে দেখে বন্যায় হওয়া ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, চাহিদা ও দুর্ভোগের কথা শোনেন।…

Read More

রণদীপ হুডা বন্যাদুর্গত পাশে, শিবসাগরে ত্রাণ বিতরণ ও সহায়তার আহ্বান

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসমের মানুষের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। সোমবার শিবসাগর জেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে জরুরি খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। পাশাপাশি দেশবাসীর প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মানবিক সংস্থা গ্লোবাল শিখস-এর উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ত্রাণ অভিযানে…

Read More

অসম সরকারের উদ্যোগে বন্যাদুর্গত পরিবারগুলির হাতে পৌঁছাতে শুরু করল ১৫ হাজার টাকার অন্তর্বর্তীকালীন সহায়তা

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দ্রুত পদক্ষেপ নিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণামাফিক বন্যাকবলিত পরিবারগুলির জন্য ১৫ হাজার টাকার অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তার প্রথম কিস্তি সোমবার আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়া হয়েছে। গত ২ আগস্ট থেকে ডিব্রুগড়ে অবস্থান করে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করছেন মুখ্যমন্ত্রী। সোমবার ডিব্রুগড়ে অবস্থিত…

Read More

বন্যা পরিস্থিতি : বিশেষ আর্থিক প্যাকেজ ও লঙ্গরখানা চালুর দাবি এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ২ আগস্ট : উজান অসমের বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের কাছে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট)-এর অসম রাজ্য কমিটি। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের জন্য অবিলম্বে লঙ্গরখানা চালু এবং বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থারও দাবি জানানো হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ আগস্ট শিবসাগর জেলার নাজিরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সান্তক গ্রামে বন্যাদুর্গত…

Read More

বন্যাদুর্গতদের মধ্যে নিরবচ্ছিন্নভাবে ত্রাণ সামগ্রী বিতরণ অভিযান এআইডিএসও’র

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : এআইডিএসও’র অসম রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে বন্যা বিদ্ধস্ত এলাকায় নিরবচ্ছিন্নভাবে ত্রাণ সামগ্রী বিতরণ চলেছে। বৃহস্পতিবার নাজিরার দুয়ারা গ্রাম ও হুলং কাটনি সহ বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এআইডিএসও’র রাজ্য সম্পাদক হেমন্ত পেগু জানান এবারের বন্যায় যে হারে ক্ষয়ক্ষতি হয়েছে এর তুলনায় সরকারি সাহায্য খুবই কম। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের…

Read More

উজান অসমে জলস্তর কিছুটা কমলেও কাটেনি বন্যা-দুর্ভোগ, মৃতের সংখ্যা বেড়ে ৮০

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : উজান অসমের কয়েকটি এলাকায় বন্যার জল কিছুটা কমতে শুরু করলেও সাধারণ মানুষের দুর্ভোগ এখনও অব্যাহত। বিশেষ করে শিবসাগর ও চরাইদেও জেলায় বন্যাকবলিত মানুষের দুর্দশা অত্যন্ত করুণ। বহু পরিবার এখনও ঘরছাড়া অবস্থায় দিন কাটাচ্ছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যের এখনও ৮টি জেলা বন্যার কবলে রয়েছে। চলতি বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে…

Read More

উজান অসমে বন্যাদুর্গতদের পাশে যুব মোর্চা, শ্রমদানে অংশ নিলেন বিধায়ক মিলন দাস

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : উজান অসমের বন্যাদুর্গত মানুষের সহায়তায় ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM) অসম প্রদেশের উদ্যোগে পরিচালিত স্বেচ্ছাশ্রম কর্মসূচিতে অংশ নিলেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। এদিন বন্যার জলে ভেসে আসা কাদা, আবর্জনা ও জঞ্জাল দুর্গত মানুষের বাড়িঘর থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে হাত মিলিয়ে অংশগ্রহণ করেন। বিধায়ক ড….

Read More