শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : উজান অসমের বন্যাদুর্গত মানুষের সহায়তায় ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM) অসম প্রদেশের উদ্যোগে পরিচালিত স্বেচ্ছাশ্রম কর্মসূচিতে অংশ নিলেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। এদিন বন্যার জলে ভেসে আসা কাদা, আবর্জনা ও জঞ্জাল দুর্গত মানুষের বাড়িঘর থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে হাত মিলিয়ে অংশগ্রহণ করেন।
বিধায়ক ড. মিলন দাস জানান, প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত BJYM-এর এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।




