বন্যায় বিধ্বস্ত নেপালিখুঁটিতে কাদা-পলি সরাতে গিয়ে উদ্ধার ৩ দেহ, বহুজন নিখোঁজের আশঙ্কা

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : শিবসাগর জেলার নাজিরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বন্যাকবলিত নেপালিখুঁটি গ্রামে কাদা ও পলি অপসারণের কাজ শুরু হতেই সামনে আসছে বন্যার ভয়াবহ চিত্র। আকস্মিক বন্যায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া গ্রামটিতে বৃহস্পতিবার পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদের পরিচয় দিপালী পানীকর, স্মৃতি পানীকর এবং হিলেশ্বরী বড়ো কর্মকার হিসেবে শনাক্ত হয়েছে। স্থানীয়দের একাংশের…

Read More

ত্রাণ তহবিলের ব্যাঙ্ক হিসাব পর্যালোচনায় দেখা গেল ৫ কোটির অনুদান, জিন্দাল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা হিমন্তর

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৫ কোটি টাকার আর্থিক অনুদান ঘোষণা করেছে জিন্দাল গ্রুপ। এই অর্থ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়ে জিন্দাল গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ সকালে অসমের এই…

Read More

নলবাড়ির সাংবাদিকদের প্রতিনিধি দল শিবসাগরে বন্যাত্রাণ নিয়ে রওনা

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে অসম সাংবাদিক সংঘের অন্তর্গত নলবাড়ি জেলা সাংবাদিক সংঘের একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় শিবসাগরের উদ্দেশ্যে রওনা দেয়। বন্যাদুর্গতদের জন্য দলটি ডাল, চাল, পোশাক, আলু, পেঁয়াজ, চিঁড়া, হরলিক্স, ভোজ্যতেল, ওষুধ, সাবান, গুড়, চিপস, মশা তাড়ানোর ধূপ, পানীয় জলের বোতল, বিস্কুটসহ বিভিন্ন অত্যাবশ্যকীয় ত্রাণসামগ্রী নিয়ে…

Read More

বন্যায় মৃতদের ক্ষেত্রে পোস্টমর্টেম বাধ্যতামূলক নয়, মানবিক সিদ্ধান্ত হিমন্তর, মৃত বেড়ে ৭৫

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : উজান অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ও মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক, শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন জেলার জেলা কমিশনাররা।বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বন্যাজনিত কারণে মৃত ব্যক্তিদের ক্ষেত্রে আর বাধ্যতামূলকভাবে পোস্টমর্টেম করা হবে না। শোকাহত পরিবারের…

Read More

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, কেন্দ্র-রাজ্য সমন্বয়ে ত্রাণে জোর

২৮ জুলাই : অসমের বিভিন্ন লোকসভা কেন্দ্রের সাংসদদের সঙ্গে বৈঠক করে রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলের বর্তমান অবস্থা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। প্রধানমন্ত্রী জানান, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কেন্দ্র সরকার…

Read More

বন্যা দুর্গতদের পাশে থাকার অঙ্গীকার, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ২৪ ঘণ্টা নিরলস পরিশ্রম দলের

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান, উদ্ধার অভিযান, খাদ্যসামগ্রী বিতরণ, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ, চিকিৎসা পরিষেবা এবং অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দলটি দিনরাত ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জানান,…

Read More

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এসইউসিআই-র, একাধিক দাবি

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে সৃষ্ট অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই (কমিউনিস্ট)। দলের আসাম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে অভিযোগ করেন, বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ, নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত খাদ্য এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। তিনি অবিলম্বে বন্যাকবলিত এলাকাগুলিতে উদ্ধারকাজে সেনাবাহিনী…

Read More

রাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, ক্ষতিগ্রস্ত জেলা কমে ১১; মৃতের সংখ্যা বেড়ে ৪৭

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত আসামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২৫টি জেলা বন্যায় আক্রান্ত থাকলেও, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে ১১টি জেলা বন্যার প্রভাবে রয়েছে। সরকারি তথ্য অনুসারে, এই ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় শিবসাগর জেলায় ৪ জন এবং…

Read More

অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ২৪ ঘণ্টায় মৃত্যু ২১ জনের

বরাক তরঙ্গ, ২২ জুলাই: অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)-এর মঙ্গলবার মধ্যরাতে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বন্যাজনিত ঘটনায় রাজ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিবসাগর জেলায় সর্বাধিক ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চরাইদেউ জেলায় ৫ জন, গোলাঘাটে ২ জন এবং যোরহাটে ১ জন প্রাণ হারিয়েছেন। এর…

Read More