বরাক তরঙ্গ, ২৭ জুন : সোনাই এনজিএইচএস স্কুল মাঠে অনুষ্ঠিত বাসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সেমিফাইনালে উঠল স্বাধীনবাজার জিপি। তারা রেফারি অ্যাসোসিয়েশন, সোনাই-কে ৫-২ গোলে পরাজিত করে। স্বাধীনবাজার জিপির হয়ে ম্যাচের ৩ ও ১৮ মিনিটে জোড়া গোল করেন দিলবাহার। এছাড়া ৮ ও ৫৮ মিনিটে দুটি গোল করেন আব্দুল হক এবং ৫৯ মিনিটে একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন কাইমুল।
অন্যদিকে, রেফারি অ্যাসোসিয়েশনের হয়ে ৫২ মিনিটে আব্দুল হাসান এবং ৫৫ মিনিটে প্রবীণ বর্মন একটি করে গোল করেন। মামন লস্কর-কে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। ইস্তিনা মার ও শহিদ চৌধুরী তাঁর হাতে পুরস্কার তুলে দেন। এ দিন ম্যাচ পরিচালনা করেন শহিদ চৌধুরী, মিন্টু লস্কর, ইস্তিনা মার এবং আব্দুল কাশিম।
আগামীকাল রবিবার মুখোমুখি হবে বিবেকানন্দ ক্লাব লালখাল এবং ডুংনিপার এফসি।



