সন্তোষমোহন দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সোনাই জোনে চ্যাম্পিয়ন বনতারাপুর

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে সোনাইয়ে আয়োজিত সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করল বনতারাপুর এফসি। রবিবার সোনাই এনজিএইচএস স্কুলের মাঠে এক রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ উপভোগ করলেন হাজার দর্শক। হাড্ডাহাড্ডি লড়াই করে  টাইব্রেকার ৪-৩ গোলে শিলচর এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে…

Read More

সোনাইয়ে সন্তোষমোহন দেব স্মৃতি ফুটবলের ফাইনালে শিলকুড়ি এমবি ক্লাব

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে সোনাইয়ে আয়োজিত সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। রুদ্ধশ্বাস লড়াইয়ে ধলাই ব্লাস্টারকে টাইব্রেকারে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে শিলকুড়ি এমবি ক্লাব।নির্ধারিত সময়ে খেলায় দু’দলের কেউই গোলের মুখ খুলতে পারেনি। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচ…

Read More

সোনাইয়ে সন্তোষমোহন দেব স্মৃতি ফুটবলের ফাইনালে বনতারাপুর

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে সোনাইয়ে সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের প্রথম দল হিসেবে স্থান করে নেয় বনতারাপুর। বুধবার সোনাই নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে প্রথম সেমিফাইনালে ১-০ গোলে তারা পরাজিত করে ছাত্র মজলিস ইছারপারকে। ম্যাচের ৪৭ মিনিটে বনতাপুরের হয়ে জয়সূচক গোলটি করেন ছানা ত্রিপুরা।…

Read More

রামতাইপু কাবুইয়ের গোলে জয়ী শিলকুড়ি

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : রামতাইপু কাবুই একমাত্র গোলে সোনাইয়ে সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করল শিলকুড়ি এমবি ক্লাব।  মঙ্গলবার এনজি স্কুলের মাঠে ১-০ গোলে স্বাধীন বাজারকে পরাজিত করে তারা। ম্যাচের ৪৭তম মিনিটে রামতাইপু কাবুই জয়সূচক গোলটি করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধানেই জয় নিশ্চিত করে শিলকুড়ি এমবি ক্লাব।…

Read More

সন্তোষমোহন দেব স্মৃতি ফুটবলে জয়ী বনতারাপুর

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : সোনাইয়ে অনুষ্ঠিত সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের ম্যাচে টাইব্রেকারে স্বাধীন বাজার ফুটবল অ্যাকাডেমিকে ৭-৬ গোলে পরাজিত করে জয়ী হয়েছে বনতারাপুর এফসি। সোমবার নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময়ে দু’দল ১-১ গোলে সমতায় ছিল। ম্যাচের দুই মিনিটে স্বাধীন বাজারের জাবিদ হোসেন গোল করে দলকে এগিয়ে দেন। এরপর…

Read More

সোনাইয়ে জয়ী ধলাই ব্লাস্টার্স

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : সোনাইয়ে সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে জয়ী হল ধলাই ব্লাস্টার্স। রবিবার নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে তারা ৩-১ গোলে পরাজিত করেছে ভাগাবাজারকে।ম্যাচে ধলাই ব্লাস্টার্সের হয়ে সতীজিৎ শিনাগ ২৯ ও ৪৫ মিনিটে দু’টি গোল করেন। এরপর ৫১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন শুভম পাল। অন্যদিকে, ভাগাবাজারের হয়ে একমাত্র গোলটি…

Read More

সোনাইয়ে শুরু সন্তোষমোহন দেব স্মৃতি ফুটবল, উদ্বোধনী ম্যাচে জয়ী ইছারপার

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে সোনাইয়ে শুরু হল সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট। শনিবার সোনাই নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী হল ছাত্র মজলিস ইছারপার। তারা ৫-০ গোল পরাজিত করেছে ডুংরিপারকে। ম্যাচে জোড়া গোল করেন রুহিত আহমদ ও আবেদ লস্কর। ম্যাচের তিন মিনিটে…

Read More

সোনাইয়ে চ্যাম্পিয়ন কেজিএন উত্তরকৃষ্ণপুর

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : উত্তেজনাপূর্ণ ফাইনালে ইমানুয়েলের জয়সূচক গোলে বাসারত আলি লস্কর ও সুরজ আলি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের শিরোপা অর্জন করল উত্তরকৃষ্ণপুর। উত্তেজনা; রোমাঞ্চ আর টানটান লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো ফুটবল প্রতিযোগিতার ফাইনাল। সোমবার সোনাই এনজি স্কুলে ফাইনালে ইলেভেন ব্রাদার্স রামনগরকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুলল কেজিএন উত্তরকৃষ্ণপুর। ম্যাচের…

Read More

সোনাইয়ে ফাইনালে কেজিএন উত্তর কৃষ্ণপুর

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরজ আলি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালের দ্বিতীয় দল হিসেবে স্থান করে নেয় কেজিএন উত্তরকৃষ্ণপুর। বৃহস্পতিবার সোনাই এনজি স্কুলের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে স্বাধীন বাজার জিপিকে পরাজিত করে ফাইনালে উঠেছে উত্তর কৃষ্ণপুর। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। বিজয়ী…

Read More

সোনাইয়ে ফাইনালে রামনগর

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরজ আলি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে এম এস সোনাইকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠল রামনগর। ম্যাচের প্রথমার্ধের ৫ মিনিটে জয়সন রামনগরের হয়ে প্রথম গোলটি করেন। এরপর ৩৪ মিনিটে ববি দলের হয়ে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে এম এস সোনাইয়ের…

Read More