অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের আয়োজনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন
বরাক তরঙ্গ, ১০ মে : রবিবার বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরও দিনব্যাপী নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মধ্য দিয়ে ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বয়সের নৃত্যশিল্পী ও সঙ্গীতশিল্পীরা পরিবেশনায় অংশগ্রহণ করেন। তাঁদের নৃত্য, গান ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে।…
