বরাক তরঙ্গ, ১০ মে : নগাঁও জেলার কঠিয়াতলীতে গভীর রাতে সংঘটিত হল এক হৃদয়বিদারক পথ দুর্ঘটনা। দ্রুতগতিতে আসা একটি মালবাহী ট্রাক সাইকেল আরোহীদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিরঞ্জন নাথ নামে এক ব্যক্তির।
এদিকে, দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন কৃষ্ণ মিলিক নামে আরও এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন আহতের অবস্থা সংকটজনক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, নিহত ও আহত দু’জনেই কঠিয়াতলীর কঠালগুড়ি এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর AS 02 CC 0321। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



