শিলচরের রাজপথে আলপনায় ভাষা আন্দোলনের বার্তা
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ মে : বরাক উপত্যকার বাঙালির ভাষা ও অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক ঐতিহাসিক উনিশে মে উপলক্ষে এবারও গোটা উপত্যকা জুড়ে মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভাষা শহিদদের স্মরণে শিলচর শহরের বিভিন্ন প্রান্তে এখন সাংস্কৃতিক আবহে রঙিন হয়ে উঠছে রাজপথ। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় শিল্পীদের উদ্যোগে…
