সোনাইয়ে খোঁজের ফুটবলে জয়ী স্বাধীনবাজার এফসি

Spread the news

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৮ মে : শেষ দুই মিনিটে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র ছিনিয়ে নিল স্বাধীনবাজার এফসি। সোনাইয়ে খোঁজের আয়োজিত পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট সোমবার তারা ১-০ গোলে হারায় পালংঘাটের মুন লাইট স্পোর্টস অ্যাকাডেমিকে।

এদিন এনজিএইচএস স্কুল খেলার মাঠে স্বাধীন বাজার এফসি এক কঠিন লড়াইয়ের ম্যাচে পালংঘাটের মুন লাইট স্পোর্টস অ্যাকাডেমিকে ১-০ গোলে পরাজিত করেছে। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন আরকে মঙ্গল সেনা। খেলার ৫৮তম মিনিটে করা এই গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে স্বাধীন বাজার এফসি। দুই দলের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই।

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আর কে মঙ্গল সেনাকে “ম্যান অফ দ্য ম্যাচ” নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন দুই অতিথি সাংবাদিক আশু চৌধুরী ও দৌলত গুরুং।
আগামীকাল মুখোমুখি হবে শিলচরের ডিএসএ ফুটবল অ্যাকাডেমি এবং ইছারপারের ছাত্র মজলিস। ম্যাচ পরিচালনা করেন রাকিব হোসেন, হিরামণি চৌধুরী, রুবেল মজুমদার এবং আব্দুল জলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *