বরাক তরঙ্গ, ১৮ মে : কেন্দ্রীয় হিলাল কমিটি, অসমের সভাপতি মৌলানা ফখরুদ্দিন আহমদ কাছিমী এবং সম্পাদক প্রধান আলহাজ ইমদাদ হোসেন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১৭ মে অসম তথা ভারতের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।
ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার ভারতের পাশাপাশি অসমেও পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হবে, ইনশাআল্লাহ। এ উপলক্ষে কেন্দ্রীয় হিলাল কমিটির পক্ষ থেকে সমগ্র অসমবাসীকে আন্তরিক ঈদ মোবারক জানানো হয়েছে।




