Headlines

হাসপাতালের আইসিইউ-তে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ৩

৪ জুন : দিল্লির মালব্য নগরের হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই বিহারের মুজাফফরপুরে এক বেসরকারি হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গভীর রাতে ঘটা এই ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ২০ জনেরও বেশি রোগীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ মুজাফফরপুরের এই হাসপাতালে আগুন লাগে। প্রাথমিকভাবে…

Read More

২৪ ঘণ্টার মধ্যে ২ ইরানি কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ কুয়েতের

৪ জুন : মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইরান ও কুয়েতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কুয়েতে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশনের দুই সদস্যকে ‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ইরানের অনবরত এবং চরম আগ্রাসী…

Read More

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, চাপে ট্রাম্প

৪ জুন : কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। বুধবার ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের আনা ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে পাস হয়। ভোটাভুটিতে চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে পক্ষে ভোট দেন। উভয় কক্ষে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেট) রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা…

Read More

কালাইনে হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

বরাক তরঙ্গ, ৩ জুন : মাদকদ্রব্যের অবৈধ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কালাইন পুলিশ। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালাইন থানার অন্তর্গত দিগরখাল এলাকায় চেকিং ও বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কালাইনের দিকে আসা AS-01 ET-6933 নম্বরের একটি মারুতি ব্যালেনো গাড়িকে সন্দেহের ভিত্তিতে আটক করে পুলিশ। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে…

Read More

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দ্য গ্রিনস এর আন্তঃকলেজ কুইজ হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ৩ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণকারী সংস্থা ‘দ্য গ্রিনস’, হাইলাকান্দি এবং অসম সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের উদ্যোগে বুধবার এক আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রীকিষণ সারদা কলেজের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) এবং স্টুডেন্টস ফর ডেভেলপমেন্ট-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতা…

Read More

উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরে পুজো  কৃষ্ণেন্দু পালেরমোহাম্মদ জনি, শ্রীভূমি।

বরাক তরঙ্গ, ৩ জুন : গুয়াহাটি যাওয়ার পথে বুধবার কাছাড় জেলার ঐতিহ্যবাহী উধারবন্দ শ্রীশ্রী কালীবাড়িতে মা কাঁচাকান্তির চরণে পূজা-অর্চনা করেন পাথারকান্দির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও জনকল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা জানান। পূজা শেষে কৃষ্ণেন্দু পাল বলেন, মা কাঁচাকান্তির আশীর্বাদে সকল মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বজায় থাকুক।…

Read More

মাই ভারত পোর্টালে নিবন্ধনের আবেদন জানিয়ে সাইকেল র‍্যালি শ্রীভূমিতে

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ জুন : শ্রীভূমির মাই ভারত শাখা এবং নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় বুধবার শ্রীভূমির সেটেলমেন্ট রোডের শ্যামসুন্দর বিদ্যা মন্দির হাইস্কুলে বিশ্ব সাইকেল দিবস উদযাপন উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধানশিক্ষক  অরজেন্দু রায়ের পৌরোহিত্যেসভায় ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার গৌরব পান্থী বিশ্ব সাইকেল দিবস পালনের তাৎপর্য তুলে ধরেন এবং যুব সমাজকে মাই ভারত…

Read More

প্রতিকূল আবহাওয়ার কারণে শিলং যাত্রা স্থগিত, গুয়াহাটিতে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বরাক তরঙ্গ, ৩ জুন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে গুয়াহাটিতে পৌঁছান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তাঁর সরাসরি শিলং যাওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে সেই কর্মসূচিতে পরিবর্তন আনা হয়। ফলে রাতটি তিনি গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে কাটাবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার তিনি মেঘালয়ের রাজধানী শিলংয়ে রওনা হবেন এবং সেখানে অনুষ্ঠিতব্য…

Read More

হাইলাকান্দি জেলা কারাগারে বৈদ্যুতিক ফ্যান প্রদান করল রোটারি ক্লাব

বরাক তরঙ্গ, ৩ জুন : মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাইলাকান্দি রোটারি ক্লাবের উদ্যোগে বুধবার হাইলাকান্দি জেলা কারাগারে একটি বৈদ্যুতিক ফ্যান প্রদান করা হয়। গ্রীষ্মের তীব্র দাবদাহে কারাগারের আবাসিকদের কিছুটা স্বস্তি প্রদান এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রোটারি ক্লাবের প্রতিনিধিরা কারা কর্তৃপক্ষের হাতে…

Read More

প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদের বাসভবনে সাক্ষাৎ মওলানা মাহমুদুল হাসানের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ জুন : প্রাক্তন মন্ত্রী ও দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক সিদ্দেক আহমদের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন মওলানা মাহমুদুল হাসান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও, এদিনের এই সাক্ষাৎ সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক ইতিবাচক বার্তা বহন করে। সাক্ষাৎকালে মওলানা মাহমুদুল হাসান প্রাক্তন মন্ত্রীর…

Read More