সোনাই প্রিমিয়ার লিগে ৮ উইকেটে জয়ী ফ্যানস্ ক্লাব, দ্বিতীয় ম্যাচ বাতিল
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী বর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগে শনিবার ৮ উইকেটে জিতল জুবিন গর্গ ফ্যানস্ ক্লাব। এদিন সকালে সোনাই নিত্যগোপাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত ম্যাচে টসে জিতে সন অব সোনাই প্রথম ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ…
