Headlines

বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচী রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ৫ জুন : শুক্রবার ৫ জুন রাধামাধব কলেজের এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন অডিট সেল এবং ৬২ আসাম গার্লস ব্যাটালিয়ন এনসিসি-র যৌথ উদ্যোগে রাধামাধব কলেজ প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন অডিট সেলের আহ্বায়ক ড. সন্তোষ বরা, আইকিউএসি সমন্বয়কারী ড. রাহুল শরণিয়া, কলেজ গ্রন্থাগারিক ড….

Read More

বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে সরব অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

বরাক তরঙ্গ, ৫ জুন : বিদ্যুতের মাশুল বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। এক প্রেস বিবৃতিতে সংগঠনের আসাম রাজ্য কমিটির আহ্বায়ক অজয় আচার্য এবং হিল্লোল ভট্টাচার্য অভিযোগ করেন, আসামে বিদ্যুতের মাশুল ইতিমধ্যেই দেশের বহু রাজ্যের তুলনায় বেশি। এর মধ্যেই ‘ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ প্রাইস অ্যাডজাস্টমেন্ট সারচার্জ’ (এফপিপিপিএ)-এর নামে ইউনিট প্রতি ১৬…

Read More

শিলচরের জনসমস্যা সমাধানে জেলা প্রশাসনের দ্বারস্থ যৌথ প্রতিনিধিদল, স্মারকলিপি প্রদান

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৫ জুন : শিলচর শহরের বিভিন্ন সক্রিয় সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এক যৌথ প্রতিনিধিদল শুক্রবার কাছাড় জেলার জেলা কমিশনারের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা কমিশনার (ডিডিসি) রাজীব রায়ের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করে। শহরের বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যা ও নাগরিক অধিকার সংক্রান্ত দাবি তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। জানা…

Read More

ভারতমালা প্রকল্পকে কেন্দ্র করে কাছাড়ে বৃহৎ উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল শত শত অবৈধ নির্মাণ

রূপক চক্রবর্তী, শিলচর।  বরাক তরঙ্গ, ৫ জুন : ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মাণ সড়কের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে কাছাড় জেলার উধারবন্দ এলাকার আরকাটিপুর ও দয়াপুরে বৃহৎ উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে ২০টিরও বেশি বুলডোজার নিয়ে শুরু হওয়া এই অভিযানে শত শত অবৈধ ঘরবাড়ি, টিনের চালা এবং অন্যান্য নির্মাণ ভেঙে ফেলা হয়। প্রশাসন সূত্রে জানা…

Read More

জিরিবামে ৪৭ কোটির ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১

বরাক তরঙ্গ, ৫ জুন : মণিপুরের জিরিবাম জেলায় মাদক পাচারবিরোধী যৌথ অভিযানে প্রায় ৪৭ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসাম রাইফেলস, মণিপুর পুলিশ, সিআরপিএফ এবং আইআরবি-র যৌথ অভিযানে এই সাফল্য আসে। গোপন তথ্যের ভিত্তিতে জেলার মধ্যে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার লেইঙ্গাংপোকপি এলাকা থেকে বিহারের বাসিন্দা এক ব্যক্তিকে আটক করা হয়।…

Read More

অসম মন্ত্রিসভার সম্প্রসারণ: কৌশিক-কৃষ্ণেন্দু সহ ১২ নতুন মন্ত্রীর শপথ

বরাক তরঙ্গ, ৫ জুন: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম মন্ত্রিসভায় শুক্রবার ১২ জন নতুন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর ফলে পূর্বে শপথ নেওয়া চারজন মন্ত্রীকে নিয়ে রাজ্যের মন্ত্রিসভা ১৬ সদস্যের পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। গুয়াহাটির জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নবনিযুক্ত মন্ত্রীদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান রাজ্যপাল…

Read More

মণিপুরে ভোররাতে হামলা, নিহত ৩ কুকি

বরাক তরঙ্গ, ৫ জুন : মণিপুরের কাংপোকপি জেলার লইবোল খুল্লেন গ্রামে বৃহস্পতিবার শেষরাতে সংঘটিত এক হামলায় গ্রামপ্রধানসহ তিন কুকি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, সকাল প্রায় ৪টার দিকে গ্রামটিতে হামলা চালানো হয়। এই ঘটনায় সাইতু-গামফাজোল মহকুমা এলাকায় নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে লেটখোংগাম হাওকিপ (গ্রামপ্রধান),…

Read More

অর্থদাবি : গ্রেপ্তার এজিপি নেতা সাদ্দাম হোসেন

বরাক তরঙ্গ, ৫ জুন : একদিকে পাঞ্জাবাড়ির জ্যোতি-বিষ্ণু কলামন্দিরে অসম সরকারের ১২ জন নতুন মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান চলছিল, অন্যদিকে দিসপুর পুলিশের জালে ধরা পড়লেন বিজেপি মিত্রজোটের প্রার্থী। সদ্য সমাপ্ত নির্বাচনে চেঙা বিধানসভা কেন্দ্রের অগপ প্রার্থী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে দিসপুর পুলিশ। অর্থদাবির একটি মামলায় তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গণেশগুড়ির গণেশ মন্দির…

Read More

পরিবেশ দিবসেই জোনাইয়ে বন্যহাতির মৃত্যু

বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবসের দিনেই অসমের জোনাইয়ে এক বন্য হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ৬০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, হাতিটি পবা বনাঞ্চল থেকে লোকালয়ে প্রবেশ করেছিল। খাদ্যের সন্ধানে পূর্বেশ্বর কছারীর ভঁরালে রাখা ধান খেতে গেলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই…

Read More

শনিবার সোনাইয়ে খোঁজের ফুটবল ফাইনাল

শামিম বড়ভূইয়া, সোনাই।বরাক তরঙ্গ, ৫ জুন : পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে শনিবার। সোনাই এনজিএইচএস স্কুল মাঠে খোঁজ শিলচর আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল তিনটায়। ফাইনালে মুখোমুখি হবে স্বাধীনবাজার এফসি ও বেঙ্গল টাইগার বাগপুর। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছে সোনাই ফুটবল অ্যাসোসিয়েশন।

Read More