অসম মন্ত্রিসভার সম্প্রসারণ: কৌশিক-কৃষ্ণেন্দু সহ ১২ নতুন মন্ত্রীর শপথ

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুন: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম মন্ত্রিসভায় শুক্রবার ১২ জন নতুন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর ফলে পূর্বে শপথ নেওয়া চারজন মন্ত্রীকে নিয়ে রাজ্যের মন্ত্রিসভা ১৬ সদস্যের পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে।

গুয়াহাটির জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নবনিযুক্ত মন্ত্রীদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাসহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত এক মাস ধরে মন্ত্রিসভা সম্প্রসারণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর জল্পনা-কল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নতুন মন্ত্রিসভার ১২ সদস্যের নাম ঘোষণা করেন।

নবনিযুক্ত মন্ত্রীরা হলেন— রণোজ পেগু, অশ্বিনী রায় সরকার, বিশ্বজিৎ দৈমারি, পীযূষ হাজরিকা, অশোক সিংহল, কৃষ্ণেন্দু পাল, নীলিমা দেবী, জয়ন্ত মল্ল বরুয়া, কৌশিক রায়, বিমল বরাহ, সুশান্ত বরগোহাঁই এবং কেশব মহন্ত। খানাপাড়ার জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে অনুষ্ঠিত এই শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অসমের নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। নতুন মন্ত্রিসভার ওপর রাজ্যের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে আরও গতি আনার প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *