নগাঁও লোকসভা উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, ১৯ লক্ষ ভোটারের হাতে ১৫ প্রার্থীর ভাগ্য
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : আজ অনুষ্ঠিত হচ্ছে ৯ নম্বর নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগাঁও ও মরিগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর আগেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ভোটাররা ভোটকেন্দ্রে পৌঁছতে শুরু করেন।…
